২১ সেপ্টেম্বর ২০২৬, ১:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

জামালপুর প্রতিনিধি

জামালপুরসহ সারাদেশে সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে জেলা যুবদল।
রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে স্টেশন বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে এক প্রতিবাদ মিছিল বের হয়। প্রতিবাদ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে এক প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব।
সভাপতির বক্তব্যে জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিব বলেন, আমরা লক্ষ্য করেছি জামালপুর শহরকে অশান্ত করার জন্য রাতের আধারে নিষিদ্ধ সংগঠন যুবলীগ মশাল মিছিল করেছে। যুবদলের পক্ষ থেকে আমরা হুশিয়ারি উচ্চারণ করে তাদেরকে বলে দিতে চাই, শান্ত শহরকে অশান্ত করার চেষ্টা করলে তাদেরকে দাত ভাঙ্গা জবাব দেওয়া হবে।
প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে তিনি আরও বলেন, যে সমস্ত সন্ত্রাসী নিষিদ্ধ সংগঠনের নেতারা এই সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত অবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে। শুধু গেফতার করলেই হবে না, তাদেরকে আইনের আওতায় আনতে হবে।
সজিব খান আরও বলেন, আমাদের প্রিয়নেতা সংসদ সদস্য এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে আমরা জামালপুর শহরে, সদরে এই জেলায় সকল অঙ্গ সংগঠন আওয়ামী লীগ বিরোধী, দেশ বিরোধী সকল ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করবো।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র যুগ্মআহবায়ক হাসান সরোয়ার মনজু, যুগ্মআহবায়ক আনোয়ারুজ্জামান লিটন প্রমুখ।
এসময় সমাবেশ ও প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন, যুগ্মসাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আরমান, সাজ্জাদ হোসেন পল্টন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ও যুবদল নেতা রফিকুল ইসলাম রফিকসহ বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
See also  ৫ আগস্ট/ ৩৬ জুলাই:  ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান দিবস আজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

রাঙ্গাবালীতে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক সজল মৃধা গ্রেফতার

ভাবীকে নিয়ে পালালেন এনসিপি নেতা!

কুমিল্লায় অপ্রতিম হত্যা: আইফোন ছিনিয়ে নিতেই পিটিয়ে হত্যার দাবি পুলিশের – আটক ৪

৮ বছর পর জিম্বাবুয়ে ওয়ানডে দলে ৪০ বছর বয়সী ক্রেমার

নিজের ফাঁদেই আটকে ভারত, বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে মেলানো ভুল: শেখর গুপ্ত

রিয়াদের বিমানবন্দরে হা মলা, দায় স্বীকার হুতিদের

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে: পেন্টাগন

২৩ সেপ্টেম্বর ছুটি, তবে চাকরিজীবীদের জন্য নয়

জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব

১০

আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

মাত্র ৩১ মিলিমিটার বৃষ্টিতেই ডুবু ডুবু ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

১২

প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ

১৩

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৪

লাকসামে যুবদলের ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

১৫

এমপি সিরাজের সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক, আলোচনায় স্থানীয় উন্নয়ন ও নির্বাচন

১৬

ককটেল বিস্ফোরণে জড়িতরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের, বলছে ডিবি

১৭

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভা, বিভিন্ন বিষয়ে আলোচনা

১৯

শেফালির সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে পাহাড়সম টার্গেট

২০