২৯ অগাস্ট ২০২৬, ৭:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

ডেস্ক নিউজ

বাংলাদেশে গুমের দিন শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, বিগত সময়ে যারা গুম ও নির্যাতনের শিকার হয়েছেন, সেসব ঘটনারও বিচার করা হবে।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস-২০২৬ উদযাপনের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানও উপস্থিত ছিলেন সেখানে।

ইশরাক হোসেন বলেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উদ্যোগে ৩০ আগস্ট সারা বিশ্বে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হয়। বাংলাদেশেও বিগত বছরগুলোতে বিরোধী দলে থাকা অবস্থায় বিএনপির বহু নেতাকর্মী গুমের শিকার হয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার প্রথমবারের মতো সরকারি দল হিসেবে দিবসটি পালন করতে যাচ্ছে বিএনপি।

৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর প্রথমবার সরকারি দল হিসেবে আমরা এই দিবসটি পালন করতে যাচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দিবসটি পালন করা হবে।

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে গত দেড় দশকের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপি ও অন্যান্য ব্যক্তিদের মধ্যে যারা গুমের শিকার হয়েছেন, তাদের পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে।

ইশরাক বলেন, ‘আমরা বার্তাটি দিতে চাই, বাংলাদেশে গুমের দিন শেষ হয়ে গেছে। আমরা সেই ভয়াবহ, একটি কালো অধ্যায় অতিক্রম করেছি। আগামী দিনে একটি ন্যায়বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই।’

‘গুম, বলপূর্বক গুম, অন্তর্ধান-যে নামেই আমরা ডাকি না কেন, এ ধরনের ঘৃণ্য মানবতাবিরোধী অপরাধ আর কখনো বাংলাদেশে সংঘটিত হবে না। আমরা জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার, আমরা জনগণের প্রতি দায়বদ্ধ। তাই বিগত দিনে যেসব ঘটনা ঘটেছে, সেগুলোর বিচার আমরা করবো। সে লক্ষ্যে সরকার কাজ করে চলেছে।’

ইশরাক হোসেন বলেন, হত্যার ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত চলমান। আন্তর্জাতিক মানদণ্ডে অভিযুক্তদের বিচার করা হবে।

See also  মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা

‘বাংলাদেশের মানুষের দাবি, তাদের সর্বোচ্চ বিচার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং সেই শাস্তি কার্যকর করা। আমরা সেই উদ্দেশ্যেই কাজ করে যাচ্ছি।’

অভিযুক্তদের রাজনৈতিক প্রতিহিংসার কারণে আটক রাখা হয়েছে এমন অভিযোগ নাকচ করে তিনি বলেন, ‘তাদের কোনো ধরনের রাজনৈতিক প্রতিহিংসার বশীভূত হয়ে রুদ্ধ করে রাখা হয়েছে এ কথা বলার কোনো সুযোগ নেই।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল

১০

ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয়

১১

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ

১২

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

১৩

শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ফাঁসি চাইলেন ছাত্রদল নেতা টিপুর স্ত্রী

১৪

ইয়েমেনে ৩২টি বিমান হামলা সৌদি আরবের

১৫

দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার

১৬

মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট

১৭

ডেঙ্গুতে ১৩৭ মৃত্যু, প্রতিরোধে ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসের অভিযান

১৮

ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরা বেশি নির্যাতনের শিকার হয়েছে: রিজভী

১৯

চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

২০