২০ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জের সংসদ সদস্য আবুল কালামকে দিনকাল পরিবারের শুভেচ্ছা

ওমর ফারুক :
দক্ষিণ কুমিল্লার বিএনপির রাজনৈতিক প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত লাকসাম-মনোহরগঞ্জ নিয়ে গঠিত কুমিল্লা-৯ আসনে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক, লাকসাম উপজেলা বিএনপির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি, চৈতি গ্রুপের কর্ণধার আবুল কালাম ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী সৈয়দ সরওয়ার উদ্দিন ছিদ্দিকীকে ৫৬ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

নির্বাচনে বিজয়ের পর শুক্রবার সকাল থেকে লাকসাম পৌরসভা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় সাধারণ মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন নবনির্বাচিত এই সংসদ সদস্য।
জাতীয় দৈনিক দিনকাল পরিবারের পক্ষ থেকেও তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। লাকসাম প্রতিনিধি ওমর ফারুক এবং মনোহরগঞ্জ প্রতিনিধি আহসান উল্ল্যাহ নবনির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা জানান।

এ সময় আবুল কালাম দিনকাল পরিবারের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, দেশের জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে দিনকাল সবসময় সত্য ও মানুষের কথা বলবে এবং গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।

নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে তিনি লাকসাম-মনোহরগঞ্জের সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও অবকাঠামোগত অগ্রগতিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box
See also  কুমিল্লার জয়জয়কার: মন্ত্রিসভায় ঠাঁই পেলেন তিন নেতা, জেলাজুড়ে উৎসবের আমেজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চৌদ্দগ্রামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

নীলফামারীতে বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 

পানি সম্পর্কিত কুরআনের আয়াত

রাফিয়াত নাসির কথা, এক উজ্জ্বল নক্ষত্র!

মাননীয় প্রধানমন্ত্রী  তারেক রহমানের সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী  জাকারিয়া তাহের সুমন এর সৌজন্য সাক্ষাৎ

 শার্শা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন

সিরাজগঞ্জ রোডে হয় গরু ডাকাতি, মাংস যায় রাজধানীর সুপার শপে

মেয়েদের পড়াশোনা ডিগ্রি বা স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: চাঁদপুরে প্রধানমন্ত্রী

কুমিল্লায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগতম ও শুভেচ্ছা জানালেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল

১০

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা বিনিময় করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু

১১

চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদাকে ‘পরম স্নেহে’ কাছে ঢাকলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১২

কুমিল্লাকে বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করা হবে- প্রধানমন্ত্রী

১৩

জামালপুর সদরে প্রায় ‌দেড় শতাধিক ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপি গ্রুপের মতবিনিময় সভা 

১৪

একবছরে ৫০ লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে : লাকসামে প্রধানমন্ত্রী

১৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. এম এম শরীফুল করিম

১৬

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে লাকসামে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৭

চৌদ্দগ্রামে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে নির্যাতনের অভিযোগ

১৮

বেড়িবাঁধ সংস্কারের আড়ালে রাঙ্গাবালীতে প্রায় ৫০০ গাছ উপড়ে ফেলার অভিযোগ

১৯

বেনাপোলে ধান্যখোলা এলাকায় বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে ২১৭ বোতল ভারতীয় ফেনসিডিল সহ আটক-২

২০