স্টাফ রিপোর্টার
কুমিল্লা মোস্তফাপুর খানকায়ে ছালেহীয়া কমপ্লেক্স বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, কিরাত, হামদ-নাত, বক্তৃতা প্রতিযোগিতা ও আনন্দ মিছিল।
মোস্তফাপুর খানকায়ে ছালেহীয়া কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে আনন্দ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফাপুর খানকায়ে ছালেহীয়া কমপ্লেক্সের মুদীর ও প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মুফতি মুহাঃ জাকারিয়া হুসাইন (মাঃ জিঃ আঃ)। এছাড়া নায়েবে মুদীর হাফেজ মোঃ মেহেদী হাসান উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ শাহিন আলম , হাফেজ মাওলানা মুহাঃ মামুন হোসাইন , মাওলানা মোঃ মিজানুর রহমান , মাওলানা মুহাঃ আঃ হামীদ , মাওলানা মোঃ মামুনুর রশীদ , মাওলানা মোঃ আঃ রাজ্জাক , মাওলানা মোঃ বোরহান উদ্দিন সহ বিভিন্ন এলাকার ওলামায়ে কেরাম।
আয়োজকরা জানান, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষা মানুষের মাঝে তুলে ধরতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাত দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে মোস্তফাপুর খানকায়ে ছালেহীয়া কমপ্লেক্সের সকল ছাত্র, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন