১৩ মে ২০২৬, ৫:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লায় জেলা তথ্য অফিসের তিন মাসের কার্যক্রম সম্পর্কে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত 

প্রেস বিজ্ঞপ্তি
বুধবার (১৩ মে) সকালে কুমিল্লা সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস, কুমিল্লার আয়োজনে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের ১৮০ (একশত আশি) দিনের কর্মপরিকল্পনা, গণযোগাযোগ অধিদপ্তর কর্তৃক সম্পাদিত কার্যক্রম এবং জেলা তথ্য অফিস, কুমিল্লার তিন মাসের সম্পাদিত কার্যক্রম গণমাধ্যম কর্মীদের অবহিতকরণের লক্ষ্যে  প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক আলী রাজিব মাহমুদ মিঠুন’র সভাপতিত্বে ব্রিফিং করেন সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক। প্রেস ব্রিফিংয়ে কুমিল্লা জেলার প্রিন্ট ও ইলেকট্টনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ নেন।
সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক প্রেস ব্রিফিং এ  বলেন, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ মহান জাতীয় সংসদে ‘‘করবো কাজ গড়বো দেশ’’ সবার আগে বাংলাদেশ’’ ভাবনায় শপথের মাধ্যমে বর্তমান সরকারের যাত্রা শুরু হয়। নতুন সরকার গঠনের ২১ দিনের মাথায় ১০ মার্চ ঢাকার কড়াইলে ফ্যামিলি কার্ড বিতরণের মধ্য দিয়ে সরকারের নির্বাচনের ইশতেহার বাস্তবায়ন কাজ শুরু হয়।
এরই ধারাবাহিকতায়, ‘সবার আগে বাংলাদেশ’ ভাবনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তর বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের আওতায় বিভিন্ন কর্মসূচী প্রণয়ন করে এবং গৃহীত প্রচার কার্যক্রম বাস্তবায়ন করছে।
গণযোগাযোগ অধিদপ্তর কর্তৃক ইশতেহারে বর্ণিত প্রতিশ্রুতি বাস্তবায়ন বিষয়ে ১৭ ফেব্রুয়ারি থেকে ১১ মে ২০২৬ পর্যন্ত কুমিল্লা জেলা বিভিন্ন উপজেলার প্রত্যন্ত অঞ্চলের স্কুল, কলেজ, ইউনিয়ন, পাড়া মহল্লা পর্যায়ে উঠান বৈঠক-১১টি, নারী সমাবেশ-০১টি, চলচ্চিত্র/প্রামাণ্যচিত্র/ডকুমেন্টারি/টিভিসি প্রদর্শন-২৮৫টি সড়ক প্রচার/মাইকিং-৬২ ইউনিট, অনলাইন প্রচার ৩৮টি, কৃষক সমাবেশ-০১টি, নৈতিকতা উন্নয়ণ বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা-০১টি এবং মাননীয় প্রধানমন্ত্রী ষোষিত অগ্রাধিকারমূলক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানের লাইভ সম্প্রচার-১০টি বাস্তবায়ন করা হয়।
গণযোগাযোগ অধিদপ্তরের ৬৮টি তথ্য অফিস গত ০৩ মাসে ১৭ ফেব্রুয়ারি থেকে ১১ মে পর্যন্ত ১০২১টি কমিউনিটি সভা/উঠান বৈঠক ও ৩২৪৮ ইউনিট সড়ক প্রচার, ১১০৬০টি চলচ্চিত্র/প্রামাণ্যচিত্র প্রদর্শন, ২০২টি নারী সমাবেশ, ২৩১৬টি অনলাইন প্রচার, ১৪টি কৃষক সমাবেশ, ২২টি ফ্যামিলি সমাবেশ, ৩৪০ টি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকারমূলক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানের লাইভ সম্প্রচার, ১৪ টি নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা বাস্তবায়ন করেছে।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় ৫৮৭ জনকে ফ্যামিলি কার্ড প্রাথমিক ভাবে প্রদান করা হবে। কুমিল্লা জেলায় প্রাথমিক ভাবে ১,৪৫৮জন প্রান্তিক কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়েছে। কুমিল্লা জেলায় জুন ২০২৬ মাসের মধ্যে ৩৫০০০ বৃক্ষরোপণ পরিকল্পনা রয়েছে, ইতোমধ্যে ৫০০০ গাছ রোপন করা হয়েছে এবং ১৪ কি:মি: খাল খনন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত প্রিন্ট ও ইলেকট্টনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন এবং সরকারের এমন উদ্যোগের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।
Facebook Comments Box
See also  চৌদ্দগ্রামে গ্যাস সিলিন্ডার লিকেজে আগুন; সিএনজি চালকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি আট লক্ষাধিক টাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাব ফয়জুন্নেছাকে স্মরণ নিয়ে ইতিহাসের তথ্য যাচাইয়ের আহ্বান

কুমিল্লায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, ছিনতাইকারী ১৪

চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ইং অনুষ্ঠিত

শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক

বুড়িচংয়ে ‘মানবতা’ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

নিখোঁজ অটোচালকের গলিত মরদেহ উদ্ধার 

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

১০

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

১১

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

১২

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

১৩

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

১৪

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

১৫

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল

১৬

ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয়

১৭

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ

১৮

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

১৯

শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ফাঁসি চাইলেন ছাত্রদল নেতা টিপুর স্ত্রী

২০