প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৬, ৩:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৩, ২০২৬, ৫:৪৯ পি.এম
কুমিল্লায় জেলা তথ্য অফিসের তিন মাসের কার্যক্রম সম্পর্কে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি
বুধবার (১৩ মে) সকালে কুমিল্লা সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস, কুমিল্লার আয়োজনে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের ১৮০ (একশত আশি) দিনের কর্মপরিকল্পনা, গণযোগাযোগ অধিদপ্তর কর্তৃক সম্পাদিত কার্যক্রম এবং জেলা তথ্য অফিস, কুমিল্লার তিন মাসের সম্পাদিত কার্যক্রম গণমাধ্যম কর্মীদের অবহিতকরণের লক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক আলী রাজিব মাহমুদ মিঠুন’র সভাপতিত্বে ব্রিফিং করেন সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক। প্রেস ব্রিফিংয়ে কুমিল্লা জেলার প্রিন্ট ও ইলেকট্টনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ নেন।
সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক প্রেস ব্রিফিং এ বলেন, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ মহান জাতীয় সংসদে ‘‘করবো কাজ গড়বো দেশ’’ সবার আগে বাংলাদেশ’’ ভাবনায় শপথের মাধ্যমে বর্তমান সরকারের যাত্রা শুরু হয়। নতুন সরকার গঠনের ২১ দিনের মাথায় ১০ মার্চ ঢাকার কড়াইলে ফ্যামিলি কার্ড বিতরণের মধ্য দিয়ে সরকারের নির্বাচনের ইশতেহার বাস্তবায়ন কাজ শুরু হয়।
এরই ধারাবাহিকতায়, ‘সবার আগে বাংলাদেশ’ ভাবনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তর বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের আওতায় বিভিন্ন কর্মসূচী প্রণয়ন করে এবং গৃহীত প্রচার কার্যক্রম বাস্তবায়ন করছে।
গণযোগাযোগ অধিদপ্তর কর্তৃক ইশতেহারে বর্ণিত প্রতিশ্রুতি বাস্তবায়ন বিষয়ে ১৭ ফেব্রুয়ারি থেকে ১১ মে ২০২৬ পর্যন্ত কুমিল্লা জেলা বিভিন্ন উপজেলার প্রত্যন্ত অঞ্চলের স্কুল, কলেজ, ইউনিয়ন, পাড়া মহল্লা পর্যায়ে উঠান বৈঠক-১১টি, নারী সমাবেশ-০১টি, চলচ্চিত্র/প্রামাণ্যচিত্র/ডকুমেন্টারি/টিভিসি প্রদর্শন-২৮৫টি সড়ক প্রচার/মাইকিং-৬২ ইউনিট, অনলাইন প্রচার ৩৮টি, কৃষক সমাবেশ-০১টি, নৈতিকতা উন্নয়ণ বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা-০১টি এবং মাননীয় প্রধানমন্ত্রী ষোষিত অগ্রাধিকারমূলক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানের লাইভ সম্প্রচার-১০টি বাস্তবায়ন করা হয়।
গণযোগাযোগ অধিদপ্তরের ৬৮টি তথ্য অফিস গত ০৩ মাসে ১৭ ফেব্রুয়ারি থেকে ১১ মে পর্যন্ত ১০২১টি কমিউনিটি সভা/উঠান বৈঠক ও ৩২৪৮ ইউনিট সড়ক প্রচার, ১১০৬০টি চলচ্চিত্র/প্রামাণ্যচিত্র প্রদর্শন, ২০২টি নারী সমাবেশ, ২৩১৬টি অনলাইন প্রচার, ১৪টি কৃষক সমাবেশ, ২২টি ফ্যামিলি সমাবেশ, ৩৪০ টি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকারমূলক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানের লাইভ সম্প্রচার, ১৪ টি নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা বাস্তবায়ন করেছে।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় ৫৮৭ জনকে ফ্যামিলি কার্ড প্রাথমিক ভাবে প্রদান করা হবে। কুমিল্লা জেলায় প্রাথমিক ভাবে ১,৪৫৮জন প্রান্তিক কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়েছে। কুমিল্লা জেলায় জুন ২০২৬ মাসের মধ্যে ৩৫০০০ বৃক্ষরোপণ পরিকল্পনা রয়েছে, ইতোমধ্যে ৫০০০ গাছ রোপন করা হয়েছে এবং ১৪ কি:মি: খাল খনন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত প্রিন্ট ও ইলেকট্টনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন এবং সরকারের এমন উদ্যোগের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।
ই-পেপার