২০ ফেব্রুয়ারী ২০২৬, ৫:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হোমনায় মা-ছেলেসহ ৩ জনকে গলা কেটে হত্যা: প্রবাসী স্বামীর মামলা, এলাকায় আতঙ্ক

​নিজস্ব প্রতিবেদক

​কুমিল্লার হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মনিপুর গ্রামে মা, শিশু সন্তান ও ভাতিজাকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিহত গৃহবধূর স্বামী সৌদি প্রবাসী মো. জহিরুল ইসলাম বাদী হয়ে হোমনা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে এই মামলাটি করেন।

​গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মনিপুর গ্রামের নিজ বাড়ি থেকে জহিরুল ইসলামের স্ত্রী সুকিয়া বেগম (৪০), তার চার বছরের ছেলে মোহাম্মদ হোসাইন এবং পাঁচ বছরের ভাতিজা মোহাম্মদ জোবায়েরের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

​এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটায়। পরদিন সকালে বাড়ির লোকজন ঘরের দরজা বাইরে থেকে আটকানো দেখে সন্দেহ পোষণ করেন। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে দরজা খুলে তিনটি আলাদা কক্ষে তিনজনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

​বুধবার সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ মনিপুর গ্রামে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। জানাজা শেষে মনিপুর শাহী ঈদগাহ সংলগ্ন কবরস্থানে তাদের দাফন করা হয়েছে। সৌদি আরব থেকে ফিরে প্রিয়জনদের হারিয়ে দিশেহারা জহিরুল ইসলাম জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

​হত্যাকাণ্ডের তিন দিন পার হলেও এখন পর্যন্ত পুলিশ কোনো কূল-কিনারা করতে পারেনি। মামলার তদন্তকারী কর্মকর্তা ও পরিদর্শক (তদন্ত) দীনেশ চন্দ্র দাশ গুপ্ত জানান, “আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছি। তবে এখনও সুনির্দিষ্ট কোনো ‘ক্লু’ পাওয়া যায়নি।”

​হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, “ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করতে একাধিক টিম মাঠে কাজ করছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে এর বেশি কিছু বলা সম্ভব নয়।”
​এই ত্রিপল মার্ডারের ঘটনায় পুরো ঘারমোড়া ইউনিয়নে চরম আতঙ্ক ও শোকের ছায়া বিরাজ করছে।

Facebook Comments Box
See also  শনিবার কুমিল্লায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা জোরদার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খানসামায় শিক্ষার্থীদের গণিত ক্লাস নিলেন ইউএনও

সিরাজগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য আটক, মোটরসাইকেল উদ্ধার

শাহ আলম চেয়ারম্যানের দাফন সম্পন্ন, শেষ বিদায়ে মানুষের ঢল

সহকারী অধ্যাপক মতিন সৈকত-কে নিয়ে তাঁর শিক্ষার্থীদের স্মৃতি রোমন্থন

ভবের বাজার

ব্রাহ্মণপাড়া সীমান্তে ১ নারী ও ৩ শিশুসহ ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করলো বিজিবি

কুমিল্লা চৌদ্দগ্রামে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

বিরামপুর সীমান্তে ৯ নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

মোবাইল ফোনে ডেকে মারধর যুবকের মৃত্যু

দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

১০

জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষককে বদলি

১১

কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড

১২

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই

১৩

ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ: ইজিবাইকচালক নবীরুল হত্যা মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ

১৪

খানসামায় অটোরিকশা-নসিমন সংঘর্ষ: চালক নিহত, আহত ৩

১৫

দুধ দিয়ে গোসল করে আ.লীগ ছাড়ার ঘোষণা দেওয়া চেয়ারম্যানব, ইউপি সচিবকে পিটিয়ে আহত; ৩৮ জনের বিরুদ্ধে মামলা

১৬

দেবিদ্বারের ইউপি চেয়ারম্যান-সচিবের বিরুদ্ধে ৯ লাখ টাকায় জন্মসনদ জালিয়াতির বিস্ফোরক অভিযোগ

১৭

সংবাদের পরই উদ্যোগ: ইউএনওর নির্দেশনায় শুরু হলো ভেসে যাওয়া বাঁশের সাঁকোর পুনর্নির্মাণ কাজ

১৮

নোয়াগ্রাম ছোট নদীর জলে

১৯

লিবিয়ার টর্চার সেলে বন্দি কুমিল্লার ৬ যুবক, মুক্তিপণে দাবি দেড় কোটি টাকা

২০