১৫ অগাস্ট ২০২৬, ৩:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে ভিপি আইনুল হক এমপির গাড়ীতে জামায়াত শিবির ও এনসিপির বিরুদ্ধে হামলার অভিযোগ

সোহেল রানা মিলন, স্টাফ রিপোর্টার:

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ- সলঙ্গা) আসনের ভিপি আইনুল হক এমপির গাড়ীতে জামায়াত শিবির ও এনসিপি কর্তৃক হামলার অভিযোগ উঠেছে ।

আজ শনিবার (১৫ আগষ্ট) সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ধানগড়া এলাকায় এই ঘটনা ঘটে।

হামলার সময় সংসদ সদস্য আইনুল হকের গাড়ীতে অবস্থান করা ফয়সাল বিশ্বাস নামে এক যুবক সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক লাইভে এসে বলেন,জামায়াত-শিবির ও এনসিপির নেতাকর্মীরা ভিপি আইনুল হক এমপির গাড়িতে হামলা করেছে।
বিষয়টি জানতে এমপি ভিপি আইনুল হকের ব্যক্তিগত নম্বরে ফোন দিলে তার ব্যক্তিগত সহকারি রিসিভ করেন এবং জানান আজ বিকেলে রায়গঞ্জের ধানগড়া বাজারের আটচালায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠান শেষ করে চান্দাইকোনায় ফিরে আসছিলেন।

ইতিমধ্যে পূর্ব পরিকল্পিতভাবে জামায়াত-এনসিপির লোকজন ওনার গাড়ী ঘিরে ধরে লাঠিসোটা নিয়ে আঘাত করা শুরু করে এবং ইট পাথর দিয়ে ঢিল মেরে গাড়ীর পেছনের গ্লাস পুরোটাই ভেঙে ফেলে। এতে গাড়িতে অবস্থানরত একাধিক নেতৃবৃন্দ আহত হয়েছেন। এই রকম প্রতিকূল পরিস্থিতির মধ্যে কোনরকমে আমরা এমপি মহোদয়কে উদ্ধার করে চান্দাইকোনায় নিয়ে আসি।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) মো. সাইফুল ইসলাম খান এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান একটি মিটিং শেষে ফেরার পথে এমপির গাড়ীতে হামলার ঘটনা ঘটেছে এবং এমপি মহোদয়ের গাড়ী ক্ষতিগ্রস্থ হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে তিনি আরো জানান হামলার ঘটনায় সম্পৃক্তদের দ্রুত গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
See also  ভারতের সঙ্গে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের আশা জামায়াত আমিরের

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল

১০

ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয়

১১

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ

১২

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

১৩

শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ফাঁসি চাইলেন ছাত্রদল নেতা টিপুর স্ত্রী

১৪

ইয়েমেনে ৩২টি বিমান হামলা সৌদি আরবের

১৫

দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার

১৬

মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট

১৭

ডেঙ্গুতে ১৩৭ মৃত্যু, প্রতিরোধে ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসের অভিযান

১৮

ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরা বেশি নির্যাতনের শিকার হয়েছে: রিজভী

১৯

চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

২০