১৫ অক্টোবর ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শীতলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা

সীতাকুণ্ড (চট্টগ্রাম), ১৫ অক্টোবর: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শীতলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা–২০২৬, পুরস্কার বিতরণী এবং নবনির্বাচিত বিদ্যালয় পরিচালনা পর্ষদের অ্যাডহক কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও ১৯৮৬ ব্যাচের ছাত্র আগা আজিজুল ইসলাম চৌধুরী। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন অর্থনীতি ছাত্র সমিতির (CUEESA) সাধারণ সম্পাদক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হাছান আল মামুন। প্রধান আলোচক ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্যসচিব মো. মোরসালিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মো. নুর উদ্দিন রুবেল সিআইপি, আলহাজ নুর উদ্দিন মো. জাহাঙ্গীর চৌধুরী, আলহাজ মো. নাজিমুদ্দৌলা, আলহাজ মো. জহুরুল আলম, মাহবুবুল আলম, সরোয়ার আলম মিন্টু, তারেক পারভেজ, গিয়াসউদ্দিন মাহমুদ চৌধুরী (তসলিম), মো. আলা উদ্দিন মনি, আজাদ হোসেন রাজু, আলহাজ মো. তাজুল ইসলাম, সেলিম উদ্দিন, মো. বেলাল উদ্দিন ও আবিদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে আগা আজিজুল ইসলাম চৌধুরী বলেন, শিক্ষার মূল লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন নয়; বরং শিক্ষার্থীদের সৎ, মানবিক, দক্ষ ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলা। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করা, শিক্ষকদের সম্মান করা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা ও নিষ্ঠা বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক, পরিচালনা পর্ষদ ও প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে হাছান আল মামুন বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বিদ্যালয়ের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

See also  ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ সওজের তারেক ইকবালের বিরুদ্ধে দুর্নীতির বিস্ফোরক অভিযোগ

প্রধান আলোচক মো. মোরসালিন শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বিদ্যালয়ের উন্নয়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল কালাম আজাদ শিক্ষার্থীদের পড়াশোনা, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমে উৎসাহিত করার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠান উৎসবমুখর হয়ে ওঠে।

বক্তারা আশা প্রকাশ করেন, শিক্ষক, অভিভাবক, পরিচালনা পর্ষদ, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় শীতলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় শিক্ষার মানোন্নয়ন এবং মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে আরও এগিয়ে যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীতলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

১

কুমিল্লায় জামায়াতের কার্যালয়ে হামলা-গাড়ি ভাঙচুর, অভিযোগ এবি পার্টির সামদানীর বিরুদ্ধে

২

হিন্দুদের দিকে বাঁকা চোখে তাকালে বিষ দাঁত ভেঙে দেব: হুইপ দুলু

৩

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ: ৩ আসামির দুই দিনের রিমান্ড

৪

বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত

৫

প্রকৃত ব্যবসায়ীদের বঞ্চিত করে দলীয় লোকদের ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে: গোলাম পরওয়ার

৬

এমপি ও দলীয় নেতাকর্মীদের সমর্থন পেলে ষোলনল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোঃ জহিরুল ইসলাম

৭

বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ২, পালাল বাকিরা

৮

পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল

৯

‘মাথার খুলি উড়ে গিয়েছিল, রক্তাক্ত স্বামীর দেহ নিয়ে ছুটেছি’

১০

‘ই-জাতীয় সংসদ প্রকল্প’ পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

১১

বিমানবন্দরের নিরাপত্তা উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে কমিটি

১২

সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃ ত্যুতে প্রধানমন্ত্রীর শোক

১৩

কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে: রাষ্ট্রপতি

১৪

৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার: পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

প্রথম বিয়ে গোপন স্বামীর, জেনে গেলে দ্বিতীয় স্ত্রীকে ঘুরতে নিয়ে হ ত্যা

১৬

দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে থাকছেন ২ লাখ ১২ হাজার আনসার-ভিডিপি সদস্য

১৭

প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

১৮

আবেদপুত্র সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

১৯

লাল কার্ড দেখে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হামজা চৌধুরী

২০