১০ মে ২০২৬, ৩:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শার্শায় ঘরের ভিতরে পুতে রাখা যুবকের লাশ উদ্ধার “পরকীয়ার জেরে হত্যার অভিযোগ” আটক-৩

Oplus_131072

জাকির হোসেন, শার্শা প্রতিনিধি:

যশোরের শার্শা উপজেলার বসতপুর গ্রামে বসতঘরের ঢালাই করা মেঝে ভেঙে মাটি খুঁড়ে ইকরামুল নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক দম্পতিসহ তিনজনকে আটক করা হয়েছে।

শনিবার (৯ মে) সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত ইকরামুল(২৫)বেনাপোল পোর্ট থানার দক্ষিণ বারোপোতা গ্রামের আব্দুর রশিদের ছেলে।
আটককৃতরা হলেন, শার্শা উপজেলার বসতপুর গ্রামের আরশাদ আলীর ছেলে আল ফারাদ, তার স্ত্রী মুন্নি আক্তার (২২) এবং নিহতের মামাতো বোন কাকলী আক্তার
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বসতপুর গ্রামের গৃহবধূ মুন্নি আক্তারের সঙ্গে নিহত ইকরামুলের দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক ছিল। এ সম্পর্কে নিহতের মামাতো বোন কাকলী আক্তার সহযোগিতা করতেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে নিহতের পরিবারের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা আদায়ের অভিযোগও উঠেছে।
সূত্র আরও জানায়, গত ৮ এপ্রিল ইকরামুলকে কৌশলে অভিযুক্তদের বাড়িতে ডেকে নেওয়া হয়। সেখানে তাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করার পর গলায় রশি পেঁচিয়ে হত্যা করা হয় বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। পরে মরদেহ গোপন করতে বসতঘরের মেঝের নিচে আগে থেকে খুঁড়ে রাখা গর্তে লাশ পুঁতে ফেলা হয়। এরপর মেঝেতে ঢালাই করে তার ওপর খড়ি রাখা হয়, যাতে বিষয়টি কেউ বুঝতে না পারে।
নিহতের পরিবারের সদস্যরা দীর্ঘদিন ইকরামুলের খোঁজ না পেয়ে যশোর আদালতে মামলা করেন। মামলায় আটক আসামিদের পাশাপাশি মুন্নি আক্তারের বাবা ফজলুর রহমানকেও আসামি করা হয়। আদালতের নির্দেশে মামলাটি শার্শা থানায় নথিভুক্ত হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে।
পরে আটক আল ফারাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বসতঘরের ঢালাই মেঝে ভেঙে মাটি খুঁড়ে ইকরামুলের মরদেহ উদ্ধার করে।
লাশ উদ্ধারের সময় ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন বলেন, “আটক আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের মেঝে খুঁড়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক দম্পতিসহ তিনজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ এবং অন্য কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।”
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ সংবাদ লেখা পর্যন্ত লাশ উদ্ধারের পরবর্তী মামলার কাজ প্রক্রিয়াধীন।
Facebook Comments Box
See also  বেনাপোল স্থলবন্দরের শ্রমিকদের কাছে দোয়া চাইলেন ধানের শীষের  প্রার্থী -নুরুজ্জামান লিটন 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাইকছগাছা বিশ্ব বাঘ দিবস পালিত

চৌদ্দগ্রাম পৌরসভার লক্ষীপুর গ্রামে প্রবাসীর ঘরের ৯ ভরি স্বর্ণসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট

সৌদি আরবে সংবর্ধনা পেলো জামায়াত নেতা বেলাল হোসাইন ও মনির হোসাইন

বরুড়ার আড্ডায় মাদ্রাসা ছাত্র বলাৎকার: শিক্ষক আতিকুর রহমান আটক

আজ বিশ্ব বাঘ দিবস, পাইকগাছায় পালিত

বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

খানসামায় শিক্ষার্থীদের গণিত ক্লাস নিলেন ইউএনও

সিরাজগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য আটক, মোটরসাইকেল উদ্ধার

শাহ আলম চেয়ারম্যানের দাফন সম্পন্ন, শেষ বিদায়ে মানুষের ঢল

সহকারী অধ্যাপক মতিন সৈকত-কে নিয়ে তাঁর শিক্ষার্থীদের স্মৃতি রোমন্থন

১০

ভবের বাজার

১১

ব্রাহ্মণপাড়া সীমান্তে ১ নারী ও ৩ শিশুসহ ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করলো বিজিবি

১২

কুমিল্লা চৌদ্দগ্রামে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

১৩

বিরামপুর সীমান্তে ৯ নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

১৪

মোবাইল ফোনে ডেকে মারধর যুবকের মৃত্যু

১৫

দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

১৬

জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষককে বদলি

১৭

কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড

১৮

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই

১৯

ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ: ইজিবাইকচালক নবীরুল হত্যা মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ

২০