১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লাকসাম থানায় পুলিশকে  পিকআপ উপহার  দিলেন বিএনপি এমপি আবুল কালাম

ওমর ফারুক  (কুমিল্লা) লাকসাম 
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও পুলিশের টহল কার্যক্রম জোরদার করতে কুমিল্লার লাকসাম থানায় একটি পিকআপ ভ্যান উপহার দিয়েছেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে লাকসাম থানা প্রাঙ্গণে পিকআপ ভ্যানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম) এর কাছে গাড়িটির চাবি হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে এমপি মো. আবুল কালাম বলেন, লাকসামে কোনো ঘটনা ঘটলে পুলিশ যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে, সে জন্য পর্যাপ্ত যানবাহন প্রয়োজন। গাড়ির সংকট থাকায় অতীতে পুলিশ সদস্যদের সিএনজি ভাড়া করে চলাচল করতে হয়েছে। পুলিশের তৎপরতা বাড়াতেই পিকআপ ভ্যানটি দেওয়া হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের টহল আরও জোরদার হবে বলে আশা করেন তিনি।
চরাঞ্চলের অস্ত্রধারীদের উদ্দেশে এমপি বলেন, চুরি-ডাকাতি ও সন্ত্রাসে জড়িতদের আত্মসমর্পণ করতে হবে। এলাকায় কাউকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসা করতে দেওয়া হবে না। আগামীতে মনোহরগঞ্জ থানার জন্যও একটি গাড়ি দেওয়ার কথা জানান তিনি।
পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, গাড়ির সংকটের কারণে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে দূরবর্তী এলাকায় যাতায়াতে সমস্যায় পড়তে হতো। এমপির উদ্যোগে এ সংকট কিছুটা কমবে।
এ সময় লাকসাম থানার ওসি কামরুন নাহার লাইলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, সহসভাপতি ডা. নুর উল্লাহ রায়হান, আবুল হাসেম মানু, সাংগঠনিক সম্পাদক ও মেয়র পদপ্রার্থী মোশারফ হোসেন মুশুসহ পুলিশ কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
See also  চলতি সপ্তাহে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ- বললেন মির্জা ফখরুল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আট দফা দাবি না মানলে এক দফার আন্দোলনে যাবো: শফিকুর রহমান

“অপ্রতিম হত্যাকাণ্ড” রোববার কুবিতে সাধারণ ছুটি, ক্লাস-পরীক্ষা স্থগিত

আমার ছেলের কী অপরাধ ছিল, জবাব চাই—কুবি শিক্ষক ড. নাহিদা

কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ড: আটক৩, তদন্তে নতুন মোড়

লাকসাম থানায় পুলিশকে  পিকআপ উপহার  দিলেন বিএনপি এমপি আবুল কালাম

রাঙ্গাবালীতে সবজি গাছ কাটার জেরে সংঘর্ষ, আহত ১

সিরাজগঞ্জে ১১ দলীয় জোটের লং মার্চের পথসভায় জামায়াত আমির 

ভূল্লীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের দায়ে একজনের ১৫ দিন, দুজনের ২ দিনের কারাদণ্ড

ভূল্লীতে মাদক ব্যবসায় বাধা দেওয়ায়, এলাকাবাসীর ওপর হামলার অভিযোগ

৭ দফা দাবী আদায়ের লক্ষে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ

১০

ভালো ফসলের আশায় কারাম গাছের বন্দনা, ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৃহৎ ধর্মীয় উৎসব

১১

বর্তমান বিশ্ব ফুটবলে এমবাপ্পে এবং আমিই সেরা: ইয়ামাল

১২

প্রতিদিন ১ কোটি ব্যারেলের বেশি তেল যাচ্ছে হরমুজ প্রণালি দিয়ে: হোয়াইট হাউস

১৩

সহকর্মীকে হ ত্যার পর পরিবারকে তার ফোন দিয়ে ‘ভালো আছি’ বার্তা দিয়েছিল খু নি দম্পতি

১৪

অপচয় রোধ করে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী

১৫

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃ ত্যু

১৬

তেজগাঁও মসজিদে গ্রেপ্তার ১২ জনের ৩ দিন রিমান্ড

১৭

২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী

১৮

মশক নিধনে ঢাকা দক্ষিণের ৭৫ ওয়ার্ডে একযোগে অভিযান পরিচালনা

১৯

রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, সন্দেহজনক যানবাহনে নিবিড় তল্লাশি

২০