২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রিয়াদের বিমানবন্দরে হা মলা, দায় স্বীকার হুতিদের

ডেস্ক নিউজ

সৌদি আরবের রাজধানী রিয়াদের বিভিন্ন সংবেদনশীল স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতিরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আগুনের শিখা ও কালো ধোঁয়ার বিশাল কুণ্ডুলি দেখা যাওয়ার কয়েক ঘণ্টা পর হামলার দায় স্বীকার করে হুতিরা।

রয়টার্সের প্রকাশিত ভিডিও ও ছবিতে রিয়াদ বিমানবন্দরের মহাসড়কের কাছ থেকে ধোঁয়ার কুণ্ডুলি উঠতে দেখা যায়। একটি ভিডিওতে সম্ভাব্য একটি জ্বালানি ট্যাংকের পেছন থেকে আগুনের শিখাও দেখা গেছে।

হুতিরা জানিয়েছে, রিয়াদের পাশাপাশি লোহিত সাগরের তীরবর্তী শহর ইয়ানবুতে সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনাকেও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইয়ানবু সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেলকেন্দ্র।

তাদের দাবি, ইয়েমেনের রাজধানী সানায় সৌদি নেতৃত্বাধীন জোটের হামলার জবাবে এসব আক্রমণ চালানো হয়েছে। তবে রিয়াদের ঠিক কোন কোন স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, তা নির্দিষ্ট করেনি হুতিরা।

এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী জানায়, শনিবার ভোররাতে রিয়াদের দিকে হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে সৌদির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বিশ ও ফারাসান, পশ্চিমাঞ্চলীয় তায়িফ এবং ইয়ানবুতেও হুতিদের হামলার চেষ্টা প্রতিহত করার দাবি করেছে তারা।

রিয়াদে কয়েক ঘণ্টার ব্যবধানে দুবার সতর্কতা জারি করে সৌদি কর্তৃপক্ষ। এ সময় স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শোনার কথা জানান। তবে এসব শব্দ ক্ষেপণাস্ত্র বা ড্রোন প্রতিহত করতে ব্যবহৃত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণ থেকেও হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জুলাই থেকে সৌদি আরবের বিভিন্ন শহর ও স্থাপনায় হামলা চালানোর দাবি করে আসছে হুতিরা। চলমান সংঘাত শুরুর পর রিয়াদে হামলার দাবি এবারই প্রথম।

হুতিদের হামলার আশঙ্কায় শনিবার ভোররাতে রিয়াদ ও এর আশপাশের বাসিন্দাদের সতর্ক করে সৌদি কর্তৃপক্ষ। হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানানো হয়নি।

Facebook Comments Box
See also  দুর্বলের ওপর সবলের আক্রমণ মেনে নেওয়া হবে না: তারেক রহমান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চৌদ্দগ্রামে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যাক্ত ভবনে গাঁজা সেবন ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ যুবককে কারাদন্ড প্রদান

পরিবেশের ভারসাম্য রক্ষায় বিরামপুরে তালচারা রোপণ

ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে

মেসির বিদায়ী ম্যাচ নিয়ে ডি মারিয়া— ‘আমরা শেষ দিনটি উপভোগ করবো’

কুমিল্লা তথ্য অফিসের আয়োজনে নাঙ্গলকোট উপজেলায় ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক

চাঁদের হাটে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৩৫ কেজি পলিথিন জব্দ

সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে: মিয়া গোলাম পরওয়ার

“শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও মানসম্মত শিক্ষা নিশ্চিতের আহ্বান”-মোবাশ্বের আলম ভূঁইয়া

নজরুলের এমপি পদের বিষয়ে সংসদের চিঠির অপেক্ষায় ইসি

১০

বিষাক্ত সাপের কামড়ে আক্রান্ত তারা বানু সুস্থ হয়ে বাড়ি ফিরলেন

১১

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃ ত্যু

১২

বিষাক্ত সাপের কামড়ে আক্রান্ত তারা বানু সুস্থ হয়ে বাড়ি ফিরলেন

১৩

আতলেতিকোর কাছে হেরে রেফারিংকে দায়ী করল রেয়াল মাদ্রিদ

১৪

যুক্তরাষ্ট্র ফের হামলা করলে ‘নতুন চমক’ দেখাবে ইরান

১৫

মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন

১৬

সিলেট মহানগরসহ সাত জেলার যুবদলের আংশিক কমিটি ঘোষণা

১৭

আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ সদস্য

১৮

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

১৯

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে পুকুরে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

২০