৬ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-রাশিয়া আন্তঃসরকারি কমিশনের পঞ্চম সভা অনুষ্ঠিত

ডেক্স রিপোর্ট:

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, কৃষি, বিজ্ঞান, প্রযুক্তি ও আইসিটি, অর্থ ও ব্যাংকিং এবং সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেছে রাশিয়া।

বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও কারিগরি সহযোগিতাবিষয়ক আন্তঃসরকারি কমিশনের (আইজিসি) পঞ্চম সভায় এ গুরুত্ব আরোপ করা হয়। শুক্রবার (৬ নভেম্বর) ঢাকায় সভাটি হয়।

আইজিসির কো-চেয়ার হিসেবে যথাক্রমে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং রাশিয়ার পক্ষে নেতৃত্ব দেন দেশটির ফেডারেল এজেন্সি ফর ফিশারিজের প্রধান ইলিয়া শেস্তাকভ। সভায় উভয় পক্ষের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংস্থা, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ও ব্যবসায়ী সম্প্রদায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উভয় দেশের বিদ্যমান সহযোগিতাকে সম্প্রসারিত করার লক্ষ্যে ২০১৭ সালে বাংলাদেশ ও রাশিয়া সরকারের মধ্যে সম্পাদিত দ্বিপক্ষীয় চুক্তি অনুসারে আইজিসি গঠিত হয়। এটি গঠিত হওয়ার পর থেকে প্রটোকল অনুযায়ী এ যাবৎ মোট চারটি সভা হয়েছে এবং এবার পঞ্চম সভাটি ঢাকায় হলো।

আইজিসি সভায় চলমান দ্বিপক্ষীয় অর্থনৈতিক, বাণিজ্যিক ও কারিগরি সহযোগিতার বিষয়গুলো পর্যালোচনা এবং উভয় পক্ষের সম্মতিক্রমে স্বাক্ষরিত প্রটোকলের আলোকে ভবিষ্যতের অগ্রাধিকার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করা হয়।

সভায় অর্থনীতি, বাণিজ্য, শিল্প, কৃষি, বিদ্যুৎ, জ্বালানি, শিক্ষা ও কারিগরি সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষই আগ্রহ প্রকাশ করে। বাংলাদেশ পক্ষ বিদ্যুৎ ও জ্বালানি, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কারিগরি ও বৈজ্ঞানিক সহযোগিতা, শিল্প ও বিনিয়োগ এবং সর্বোপরি দক্ষতা উন্নয়ন, শিক্ষা ও গবেষণা খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারকরণ বিষয়ে গুরুত্ব আরোপ করে।

আলোচনাকালে উভয় পক্ষের আগ্রহের বিষয়গুলো বিস্তারিত পর্যালোচনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হয় এবং পক্ষগুলোর সম্মতিতে একটি প্রটোকল স্বাক্ষর করা হয়। বাংলাদেশ সরকারের পক্ষে শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং রাশিয়ার পক্ষে ইলিয়া শেস্তাকভ যৌথভাবে প্রটোকলটিতে স্বাক্ষর করেন।

Facebook Comments Box
See also  বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ৭ শিল্প গ্রুপের লেনদেন খতিয়ে দেখছে এনবিআর

১

আমির হামজার নারীঘটিত বিষয়টি জামায়াত আমিরও জানতেন-রাশেদ খাঁন

২

বাংলাদেশ-রাশিয়া আন্তঃসরকারি কমিশনের পঞ্চম সভা অনুষ্ঠিত

৩

তিন মাসে বয়ে যেতে পারে ৪-৬টি শৈত্যপ্রবাহ, আছে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

৪

ঠাকুরগাঁও হাসপাতালে ৪৫ শয্যার শিশু ওয়ার্ডে ২১৫ রোগী, গাছতলায় চিকিৎসা নিচ্ছে শিশুরা

৫

কুমিল্লায় শিক্ষার্থীকে তল্লাশী; উল্টো ২পুলিশসহ তিনজনকে তুলে নিয়ে গেলো কুবি শিক্ষার্থীরা!

৬

শার্শায় ধানখেত থেকে একটি ওয়ান শুটার পিস্তল উদ্ধার 

৭

বেনাপোলে ১৭ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করেছে-বিজিবি

৮

সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

৯

চৌদ্দগ্রামে সরকারি সড়ক কেটে মাটি বিক্রির অভিযোগ, ড্রাম ট্রাকসহ আটক ৩

১০

অনলাইনে ফি-চার্জ আদায়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সাথে সোনালী ব্যাংকের সমঝোতা স্মারক

১১

মুরাদনগরে ইলিশ মাছবোঝাই পিকআপ ডাকাতি, ১৯মামলার আসামী ডাকাত সর্দার ইদ্রিস গ্রেপ্তার

১২

কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজের পেছনের সড়কে ছিনতাইয়ে জড়িত ৪ জন আটক

১৩

মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল সংবর্ধনায় সিক্ত ফেনী জেলা বিএনপির নেতৃবৃন্দ

১৪

বেনাপোলে ১৭ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করেছে-বিজিবি

১৫

কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ

১৬

‘এসিল্যান্ডের নির্দেশেই ঘুষ নিয়েছি, তাকেও গ্রেপ্তার করুন’: সার্ভেয়ার আসাদুল

১৭

ভূল্লী উপজেলায় বিয়ের সিদ্ধান্তে জটিলতায় পরদিন গাছে ঝুলল অর্নাসপড়ুয়া ছাত্রীর মরদেহ

১৮

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি স্কুলে কোচিং, ব্যবহার হচ্ছে বিদ্যুৎও

১৯

দুই ঘণ্টা পর মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিলো শ্রমিকরা

২০