২২ জুলাই ২০২৬, ৮:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ: ইজিবাইকচালক নবীরুল হত্যা মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ

 

মোঃ ইব্রাহিম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামে ইজিবাইকচালক মো. নবীরুল ইসলাম (৪০) হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

বুধবার (২২ জুলাই) দুপুরে দুর্গাপুর বড় বটগাছ সংলগ্ন দিনাজপুর–গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে গ্রামের নারী-পুরুষ, যুবক, প্রবীণ, মা-বোনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

বিক্ষোভকারীরা নবীরুল ইসলাম হত্যার সঙ্গে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে দূরপাল্লার বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল ব্যাহত হয় এবং সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে আইনগত প্রক্রিয়ায় দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য, গত ১৮ জুলাই রাতে ফুলবাড়ী উপজেলার উত্তর লক্ষীপুর এলাকায় ইজিবাইক ছিনতাইয়ের সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন নবীরুল ইসলাম। পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জুলাই সকালে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের চাচা মো. নুরুল ইসলাম বাদী হয়ে ফুলবাড়ী থানায় হত্যা ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করেন। পুলিশ ইতোমধ্যে প্রধান অভিযুক্তকে ছিনতাইকৃত ইজিবাইকসহ গ্রেপ্তার করেছে। অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
See also  ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ধাওয়া খেয়ে গাঁ'জা'বাহী মাইক্রোবাস পুকুরে, উদ্ধার ৯ বস্তা গাঁ'জা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাব ফয়জুন্নেছাকে স্মরণ নিয়ে ইতিহাসের তথ্য যাচাইয়ের আহ্বান

কুমিল্লায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, ছিনতাইকারী ১৪

চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ইং অনুষ্ঠিত

শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক

বুড়িচংয়ে ‘মানবতা’ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

নিখোঁজ অটোচালকের গলিত মরদেহ উদ্ধার 

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

১০

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

১১

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

১২

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

১৩

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

১৪

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

১৫

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল

১৬

ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয়

১৭

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ

১৮

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

১৯

শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ফাঁসি চাইলেন ছাত্রদল নেতা টিপুর স্ত্রী

২০