৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় দিনাজপুরে আনসারের ৩০ হাজার তালবীজ রোপণ

মোঃ ইব্রাহীম মিঞা,দিনাজপুর প্রতিনিধি:

গ্রামবাংলার ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় দিনাজপুরে ব্যাপক পরিসরে তালবীজ রোপণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

সোমবার (৭ সেপ্টেম্বর) দিনাজপুর জেলার নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও বীরগঞ্জ উপজেলায় তালবীজ রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন উপজেলায় মোট ৩০ হাজার তালবীজ রোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।গত বছর দিনাজপুর জেলায় ১৩ হাজার তালবীজ রোপণ করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার আরও বৃহৎ পরিসরে ৩০ হাজার তালবীজ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে রোপণ করা তালগাছের যথাযথ রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, দিনাজপুরের জেলা কমান্ড্যান্ট মোঃ নুরুজ্জামান। তাঁর উদ্যোগ ও তত্ত্বাবধানে তালবীজ রোপণের পাশাপাশি সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করার কার্যক্রমও পরিচালিত হচ্ছে।

তালগাছ গ্রামবাংলার চিরচেনা প্রকৃতি ও সৌন্দর্যের অন্যতম অনুষঙ্গ। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি বজ্রপাতের ঝুঁকি মোকাবিলা, পাখির নিরাপদ আবাসস্থল তৈরি এবং সুস্বাদু ফলের উৎস হিসেবে তালগাছের গুরুত্ব অপরিসীম। এ কারণে দিনাজপুরের পরিবেশগত উন্নয়নে তালবীজ রোপণের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আগামী প্রজন্মকে পরিবেশ সংরক্ষণে সম্পৃক্ত করার বিষয়টিও কর্মসূচিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে নবাবগঞ্জ উপজেলার খয়েরগুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের তালবীজ রোপণ কার্যক্রমে সম্পৃক্ত করা হয়।

শিক্ষার্থীদের হাতে তালবীজ তুলে দিয়ে রোপণে অংশগ্রহণ করানোর মাধ্যমে তাদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের বিষয়ে সচেতনতা তৈরির পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদেরও তালবীজ রোপণে উদ্বুদ্ধ করার প্রয়াস নেওয়া হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোঃ নুরুজ্জামান জানান, তালবীজ রোপণের পাশাপাশি এসব গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করা হবে। দীর্ঘমেয়াদে এসব তালগাছ দিনাজপুর জেলার পরিবেশের উন্নয়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
See also  মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি গাজী মাহবুব ও এসআই নির্বাচিত হলেন জয়ন্ত সরকার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীর বাজার ইউপি চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন আলহাজ্ব ফয়েজ আহমেদ মুন্সী

কুমিল্লায় ২৪ ঘন্টায় মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৫৬

‘মেড ইন বাংলাদেশ’কে বিশ্ববাজারে নিয়ে যাওয়ার আহ্বান ঢাকার ডিসির

অভিযোগ থেকে দায়মুক্তি পেতে জামায়াত জোটে জোগ দেন আসিফ মাহমুদ: রাশেদ খান

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘একটি দল ধর্মের নামে রাজনীতি করে জান্নাতের টিকিট বিক্রি করে – রুহুল কবীর রিজভী’

কুমিল্লায় পূর্ব বিরোধের জেরে যুবলীগ নেতা’কে কুপিয়ে হত্যা

নবাব ফয়জুন্নেছাকে স্মরণ নিয়ে ইতিহাসের তথ্য যাচাইয়ের আহ্বান

কুমিল্লায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, ছিনতাইকারী ১৪

চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ইং অনুষ্ঠিত

১০

শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক

১১

বুড়িচংয়ে ‘মানবতা’ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

১২

নিখোঁজ অটোচালকের গলিত মরদেহ উদ্ধার 

১৩

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

১৪

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

১৫

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

১৬

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

১৭

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

১৮

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

১৯

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

২০