২৮ অগাস্ট ২০২৬, ১:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালমাইয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমাই ( কুমিল্লা ) প্রতিনিধি:
কুমিল্লার লালমাই উপজেলার পাড়া ভাবকপাড়া ফোরকানিয়া মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
পাড়াভাবকপাড়া তরুণ সংঘের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা হামদ-নাত, কেরাত, ইসলামী সংগীত ও বিভিন্ন ধর্মীয় সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করে। তাদের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত অতিথি, শিক্ষক, অভিভাবক ও দর্শকদের মুগ্ধ করে।
এ সময় বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য তুলে ধরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ, নৈতিকতা, মানবিকতা ও শান্তির শিক্ষা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, শিশু-কিশোরদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হলে তাদের মেধা ও প্রতিভার বিকাশ ঘটবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ইসলামী মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা এবং শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও পাড়াভাবকপাড়া তরুণ সংঘের পক্ষ থেকে সামাজিক, ধর্মীয় ও শিক্ষামূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
পাড়াভাবকপাড়া তরুণ সংঘের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানটি শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
Facebook Comments Box
See also  কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে 'দ্যা মুঘল এম্পায়ার" রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীর বাজার ইউপি চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন আলহাজ্ব ফয়েজ আহমেদ মুন্সী

কুমিল্লায় ২৪ ঘন্টায় মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৫৬

‘মেড ইন বাংলাদেশ’কে বিশ্ববাজারে নিয়ে যাওয়ার আহ্বান ঢাকার ডিসির

অভিযোগ থেকে দায়মুক্তি পেতে জামায়াত জোটে জোগ দেন আসিফ মাহমুদ: রাশেদ খান

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘একটি দল ধর্মের নামে রাজনীতি করে জান্নাতের টিকিট বিক্রি করে – রুহুল কবীর রিজভী’

কুমিল্লায় পূর্ব বিরোধের জেরে যুবলীগ নেতা’কে কুপিয়ে হত্যা

নবাব ফয়জুন্নেছাকে স্মরণ নিয়ে ইতিহাসের তথ্য যাচাইয়ের আহ্বান

কুমিল্লায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, ছিনতাইকারী ১৪

চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ইং অনুষ্ঠিত

১০

শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক

১১

বুড়িচংয়ে ‘মানবতা’ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

১২

নিখোঁজ অটোচালকের গলিত মরদেহ উদ্ধার 

১৩

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

১৪

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

১৫

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

১৬

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

১৭

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

১৮

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

১৯

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

২০