১১ অক্টোবর ২০২৬, ৮:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পথচারীকে মারতে গিয়ে নিজ দলের সদস্যকেই খু ন করেন ছিনতাইকারী

ডেস্ক নিউজ

রাজধানীর কদমতলীতে ছিনতাই শেষে পালানোর সময় পথচারীর হাতে ধরা পড়েন অটোচালক জনি। তাকে ছাড়িয়ে নিতে পথচারীকে ছুরিকাঘাতের চেষ্টা করেন সহযোগী বাপ্পি। তবে ছুরির আঘাত পথচারীর গায়ে না লেগে জনির বুকে বিদ্ধ হয়। এতে গুরুতর আহত হয়ে মারা যান জনি। এ ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে পিবিআই।

পিবিআই বলছে, ছিনতাই শেষে পালানোর সময় পথচারীদের হাতে ধরা পড়েন অটোচালক জনি (৩৫)। জনি পথচারীর সঙ্গে ধস্তাধস্তি করে ছুটতে না পারায় আসামি বাপ্পি তার হাতে থাকা ছুরি দিয়ে পথচারীকে হত্যার উদ্দেশ্যে আঘাত করেন। কিন্তু আঘাতটি পথচারীর পরিবর্তে নিজের দলের সদস্য জনির বুকে ঢুকে আটকে যায়। এ ঘটনায় সঙ্গীর আঘাতেই প্রাণ হারান জনি।

পুলিশ সুপার এস এম মোস্তাইন হোসেন বলেন, হত্যার শিকার মো. জনি পেশায় অটোচালক। তিনি গত ২৯ আগস্ট রাত ১টার দিকে বাসা থেকে বাহির হন। পরে ভোর ৫টার দিকে কদমতলী থানাধীন জুরাইন মোক্তার হোসেন সড়কে বুকে ছুরিকাঘাত অবস্থায় পেয়ে কদমতলী থানার টহল পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল নেওয়ার পর তিনি মারা যান। ভুক্তভোগীর মা ডালিয়া (৬০) অজ্ঞাতপরিচয়ের আসামিদের বিরুদ্ধে কদমতলী থানার মামলা দায়ের করেন।

তিনি বলেন, এ ঘটনায় পিবিআই ঢাকা মেট্রো দক্ষিণ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মেহেদী হাসান বাপ্পিকে (২৮) গত ৯ অক্টোবর রাতে কদমতলী এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত অন্য আসামি মো. নুর আলম বারেক (২৪), কদমতলী এলাকা থেকে ১০ অক্টোবর রাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেফতার আসামিরা ভুক্তভোগী জনিসহ ঘটনার (২৯ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে ছিনতাই করার জন্য মামলার ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে দুজন পথচারীকে আসতে দেখে তারা পথচরীদের পথরোধ করে তাদের নিকট থাকা মোবাইল ও নগদ টাকাসহ পথচারী একজনের কাঁধে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নেয়।

See also  জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, অটোরিকশাচালক আহত

পরে আসামিরা ছিনতাই শেষে চলে যাওয়ার সময় একজন পথচারী ভুক্তভোগী ছিনতাইকারী জনিকে ধরে ফেলে। জনি পথচারীর সঙ্গে ধস্তাধস্তি করে ছুটতে না পারায় আসামি বাপ্পি তার হাতে থাকা ছোরা দিয়ে পথচারীকে হত্যার উদ্দেশ্যে আঘাত করেন। কিন্তু আঘাতটি পথচারীর পরিবর্তে ভিকটিম জনির বুকে ঢুকে ছোরাটি আটকে যায়। তখন জনি চিৎকার দিলে আসামি বাপ্পিসহ তার সহযোগী নুর আলম বারেকসহ ছিনতাই করা মোবাইল ও নগদ টাকা নিয়ে দৌড়ে পালিয়ে যায়।পরে পথচারীদের চিৎকারে পাশের গলির দারোয়ান এসে পুলিশকে খবর দিলে থানা পুলিশ জনিকে মৃত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ৭ শিল্প গ্রুপের লেনদেন খতিয়ে দেখছে এনবিআর

১

আমির হামজার নারীঘটিত বিষয়টি জামায়াত আমিরও জানতেন-রাশেদ খাঁন

২

বাংলাদেশ-রাশিয়া আন্তঃসরকারি কমিশনের পঞ্চম সভা অনুষ্ঠিত

৩

তিন মাসে বয়ে যেতে পারে ৪-৬টি শৈত্যপ্রবাহ, আছে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

৪

ঠাকুরগাঁও হাসপাতালে ৪৫ শয্যার শিশু ওয়ার্ডে ২১৫ রোগী, গাছতলায় চিকিৎসা নিচ্ছে শিশুরা

৫

কুমিল্লায় শিক্ষার্থীকে তল্লাশী; উল্টো ২পুলিশসহ তিনজনকে তুলে নিয়ে গেলো কুবি শিক্ষার্থীরা!

৬

শার্শায় ধানখেত থেকে একটি ওয়ান শুটার পিস্তল উদ্ধার 

৭

বেনাপোলে ১৭ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করেছে-বিজিবি

৮

সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

৯

চৌদ্দগ্রামে সরকারি সড়ক কেটে মাটি বিক্রির অভিযোগ, ড্রাম ট্রাকসহ আটক ৩

১০

অনলাইনে ফি-চার্জ আদায়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সাথে সোনালী ব্যাংকের সমঝোতা স্মারক

১১

মুরাদনগরে ইলিশ মাছবোঝাই পিকআপ ডাকাতি, ১৯মামলার আসামী ডাকাত সর্দার ইদ্রিস গ্রেপ্তার

১২

কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজের পেছনের সড়কে ছিনতাইয়ে জড়িত ৪ জন আটক

১৩

মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল সংবর্ধনায় সিক্ত ফেনী জেলা বিএনপির নেতৃবৃন্দ

১৪

বেনাপোলে ১৭ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করেছে-বিজিবি

১৫

কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ

১৬

‘এসিল্যান্ডের নির্দেশেই ঘুষ নিয়েছি, তাকেও গ্রেপ্তার করুন’: সার্ভেয়ার আসাদুল

১৭

ভূল্লী উপজেলায় বিয়ের সিদ্ধান্তে জটিলতায় পরদিন গাছে ঝুলল অর্নাসপড়ুয়া ছাত্রীর মরদেহ

১৮

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি স্কুলে কোচিং, ব্যবহার হচ্ছে বিদ্যুৎও

১৯

দুই ঘণ্টা পর মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিলো শ্রমিকরা

২০