২৯ অগাস্ট ২০২৬, ৭:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নেপালে লাশের পাহাড়: মর্গে জায়গা নেই, ব্যবহার হচ্ছে ড্রাই আইস-বৈদ্যুতিক শ্মশান

ডেস্ক নিউজ

ভোটেকোশী নদীর প্রলয়ঙ্করী বন্যায় একের পর এক লাশ উদ্ধারের পর নেপালের হাসপাতাল ও মর্গগুলোতে উপচে পড়া ভিড় তৈরি হয়েছে।

পরিস্থিতি সামাল দিতে ও পচন রোধ করতে কর্তৃপক্ষ এয়ার কন্ডিশনার, তাপমাত্রা নিয়ন্ত্রিত কক্ষ এবং ড্রাই আইসের ব্যবহার শুরু করছে, এমনকি প্রয়োজনে দেবঘাটের বৈদ্যুতিক শ্মশান ব্যবহারেরও পরিকল্পনা নেওয়া হয়েছে।

রসুয়া ও নুয়াকোট থেকে ভেসে আসা লাশ চিতওয়ান, তানাহুন এবং নওয়ালপরাসি পর্যন্ত পাওয়া যাচ্ছে। চিতওয়ানের ত্রিশূলী ও নারায়ণী নদী থেকে ১৩৭টি মরদেহ উদ্ধারের পর ভরতপুরে ২৫০টি লাশ ধারণক্ষমতার একটি অস্থায়ী সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। বহু পরিবার স্বজনদের ছবি নিয়ে শনাক্তকরণের জন্য হাসপাতালগুলোতে ভিড় জমাচ্ছে।

পোখরাতেও তীব্র সংকট দেখা দিয়েছে। কাস্কি জেলার হাসপাতালগুলোর ধারণক্ষমতা ৮৮টি লাশের হলেও সেখানে তানাহুন, গোর্খা, নওয়ালপরাসি পূর্ব এবং ধাদিং থেকে ইতোমধ্যে ৯৩টি মরদেহ নেওয়া হয়েছে। কাস্কি জেলার প্রধান জেলা কর্মকর্তা কুমান সিং গুরুং জানিয়েছেন, তাদের সক্ষমতার চেয়ে বেশি লাশ চলে এসেছে এবং আরও লাশ এলে পার্শ্ববর্তী জেলাগুলোতে পাঠানো হতে পারে।

পোখরা একাডেমি অব হেলথ সায়েন্সে লাশগুলো ২ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হচ্ছে, যা সর্বোচ্চ ১০ দিন থেকে দুই সপ্তাহ পচন রোধ করতে পারে। দীর্ঘমেয়াদী সংরক্ষণের জন্য হিমাগার না থাকায় চিকিৎসকরা চিন্তিত। পরিচয় নিশ্চিত করতে পুলিশ লাশগুলোর ছবি, আঙুলের ছাপ ও ডিএনএ নমুনা সংগ্রহ করছে এবং ময়নাতদন্ত শেষ করছে।

স্থানীয়ভাবে সংরক্ষণের জায়গা না থাকায় গোর্খা, নওয়ালপরাসি পূর্ব ও ধাদিং থেকেও লাশ কাঠমান্ডু ও পোখরায় স্থানান্তর করা হচ্ছে। যেসব লাশ শনাক্ত করা সম্ভব হবে না, সেগুলোকে নির্দিষ্ট স্থানে নম্বর ও রেকর্ড রেখে দাফন করার পরিকল্পনা করেছে স্থানীয় প্রশাসন।

Facebook Comments Box
See also  হৈচৈ করতে নিষেধ করায় ভারতে সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন ভুক্তভোগীর

কালীর বাজার ইউপি চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন আলহাজ্ব ফয়েজ আহমেদ মুন্সী

কুমিল্লায় ২৪ ঘন্টায় মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৫৬

‘মেড ইন বাংলাদেশ’কে বিশ্ববাজারে নিয়ে যাওয়ার আহ্বান ঢাকার ডিসির

অভিযোগ থেকে দায়মুক্তি পেতে জামায়াত জোটে জোগ দেন আসিফ মাহমুদ: রাশেদ খান

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘একটি দল ধর্মের নামে রাজনীতি করে জান্নাতের টিকিট বিক্রি করে – রুহুল কবীর রিজভী’

কুমিল্লায় পূর্ব বিরোধের জেরে যুবলীগ নেতা’কে কুপিয়ে হত্যা

নবাব ফয়জুন্নেছাকে স্মরণ নিয়ে ইতিহাসের তথ্য যাচাইয়ের আহ্বান

কুমিল্লায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, ছিনতাইকারী ১৪

১০

চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ইং অনুষ্ঠিত

১১

শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক

১২

বুড়িচংয়ে ‘মানবতা’ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

১৩

নিখোঁজ অটোচালকের গলিত মরদেহ উদ্ধার 

১৪

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

১৫

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

১৬

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

১৭

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

১৮

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

১৯

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

২০