১৭ এপ্রিল ২০২৬, ৯:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেফতার তিন

মোহাম্মদ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার

নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১২ পুরিয়া হেরোইন সহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইনের ওজন ৩.৪৫ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য ৩৪ হাজার ৫০০ টাকা।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল ২০২৬ তারিখে নীলফামারীর পুলিশ সুপারের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মতলুবর রহমানের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানটি পরিচালিত হয় কিশোরগঞ্জ থানাধীন ৩ নং নিতাই ইউনিয়নের তকেয়া পাড়া এলাকায় মোঃ জিকরুল ইসলামের বসতবাড়িতে।

অভিযানকালে মোঃ জিকরুল ইসলাম (৩০), পিতা-মোঃ আব্দুল লতিফ; মোঃ জহুরুল ইসলাম (২৫), পিতা-মৃত বেলাল হোসেন এবং মোঃ সোহাগ (২২), পিতা-মোঃ আব্দুল মজিদকে আটক করা হয়। তাদের সকলের বাড়ি নিতাই ইউনিয়নের বিভিন্ন এলাকায়।
আটক জিকরুল ইসলামের দেহ তল্লাশিকালে তার পরিহিত হালকা নীল রঙের চেক লুঙ্গির ডান পাশের কোচ থেকে ছোট ছোট কাগজে মোড়ানো ১২ পুরিয়া বাদামী রঙের অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে ৪টি কলকি এবং পাইপে প্যাঁচানো প্রায় এক গজ ফয়েল পেপার জব্দ করা হয়।

এ ঘটনায় নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ৮(ক)/৪১ ধারায় মামলা (নং-২০, তারিখ-১৬/০৪/২০২৬, জিআর নং-১১১/২০২৬) রুজু করা হয়েছে। পরবর্তীতে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
See also  কুমিল্লা শাসনগাছা-বুড়িচং সড়কে ডাকাতি! নিরাপত্তা জোরদারের দাবী 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে বগুড়া-৪ আসনের সংসদ সদস্যের সৌজন্য সাক্ষাৎ”

১

লন্ডনে পারিবারিক সফর শেষে দেশে ফিরলেন এমপি আলহাজ্ব মনিরুল হক চৌধুরী

২

মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

৩

বিরামপুরে চাকরির মেলায় ‘তরুণ-তরুণীদের সুপ্ত প্রতিভা বিকাশে জাগিয়ে তোলাই আমাদের বড় কাজ’: মন্ত্রী জাহিদ হোসেন

৪

সিরাজগঞ্জে বর্ণিল আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৫

জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৬

ভুল চিকিৎসা, জামালপুর দুই চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা

৭

সিরাজগঞ্জের এনায়েতপুরে ঘুরতে এসে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার

৮

বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার

৯

তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই

১০

ইটের বদলে ব্লক ব্যবহারের লক্ষ্য অধরা, নতুন করে তৎপর সরকার

১১

ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ১৩৬৬

১২

নাটোরে বাস ও ট্রাকের সংঘর্ষে ১২ জন নিহত

১৩

কুমেক হাসপাতালে টয়লেটের সামনে রোগীর চিকিৎসা !

১৪

কুমিল্লার নাঙ্গলকোটে কর্ণফুলী ট্রেনের ইঞ্জিন ও ৪বগি লাইনচ্যুত! তদন্ত কমিটি 

১৫

রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার

১৬

চীনা ব্যাংকের কার্যক্রম শুরুর সুযোগ তুলে ধরলো ইনভেস্ট বাংলাদেশ

১৭

অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে চলতো ডিজে পার্টি, নারীসহ আটক ৮৪

১৮

বন্ধ কল-কারখানা চালু করে কর্মসংস্থান বাড়াতে চাই: প্রধানমন্ত্রী

১৯

দেবিদ্বারে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী হেলাল উদ্দিন সরকার

২০