১৬ সেপ্টেম্বর ২০২৬, ৭:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দুদককে দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করলে মেনে নেবো না: নাহিদ ইসলাম

ডেস্ক নিউজ

দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দলীয়করণের শিকার আখ্যা দিয়ে এটিকে বিরোধী দল ও রাজনৈতিক প্রতিপক্ষ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হলে তা কখনোই মেনে নেবেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

ফ‍্যাসিবাদীদের প্রোপাগান্ডাকে আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ হিসেবে গ্রহণ করায় দুদকের পেশাদারত্ব, দক্ষতা ও নিরপেক্ষতা ক্ষুণ্ন হয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে আওয়ামী লীগের প্রোপাগান্ডা সেল থেকে প্রচারিত গুজবকে অভিযোগ হিসেবে গ্রহণের মধ্য দিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পেশাদারত্ব, দক্ষতা ও নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্নের সৃষ্টি হয়েছে। এই ঘটনা দুদকের আমূল সংস্কারের প্রয়োজনীয়তাকে আরও জোরালো করেছে।

তিনি আরও লেখেন, পতিত আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের সাত মাস আগে ছড়ানো গুজব ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রোপাগান্ডা হুবহু অভিযোগ হিসেবে গ্রহণের মধ্য দিয়ে এটি স্পষ্ট হয়েছে যে, গণঅভ্যুত্থানের শীর্ষ নেতাদের চরিত্রহনন ও রাজনৈতিকভাবে হেয় করার জন্য দুদককে আবারও ফ্যাসিবাদী আমলের মতো রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে দুদককে ব্যবহার করে বিএনপির তৎকালীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ বিরোধী রাজনৈতিক দলের নেতাদের নিয়মিত হয়রানির পুনরাবৃত্তি দেখা যাচ্ছে।

কারণেই জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে রাষ্ট্রের অন্য প্রতিষ্ঠানের মতো দুদকেরও আমূল সংস্কারের দাবি উঠেছিল। একটি সত্যিকারের স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠার বিষয়ে রাজনৈতিক দলগুলো জুলাই সনদে ঐকমত্যে পৌঁছেছিল। কিন্তু জুলাই সনদের নির্ধারিত প্রক্রিয়া পাশ কাটিয়ে এবং সংবিধান লঙ্ঘন করে একজন বিতর্কিত ব্যক্তিকে দুদক চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে সেই সংস্কারের প্রতিশ্রুতি সরকার উপেক্ষা করেছে।

জুলাই সনদের আলোকে দুদক পুনর্গঠন না করে এ ধরনের নিয়োগের উদ্দেশ্য এখন ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, দুদককে দলীয়করণের মাধ্যমে বিরোধী রাজনৈতিক শক্তিকে হয়রানি ও দমন করার একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহারের পুরোনো পথেই যেন ফিরিয়ে নেওয়া হচ্ছে প্রতিষ্ঠানটি।

See also  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে শুভেচ্ছা জানালো জাতীয়তাবাদী সমমনা জোট

তিনি আরও বলেন, জুলাই সনদে ঘোষিত প্রক্রিয়ায় পুনর্গঠিত একটি স্বাধীন ও নিরপেক্ষ দুর্নীতি দমন কমিশন গঠন করা হলে, যে কোনো অভিযোগের মুখোমুখি হতে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তে জাতীয় নাগরিক পার্টি পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত। কিন্তু অসাংবিধানিক প্রক্রিয়ায় গঠিত এবং দলীয়করণের শিকার একটি কমিশনকে বিরোধী দল ও রাজনৈতিক প্রতিপক্ষ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হলে তা আমরা কখনোই মেনে নেব না।

শেষে তিনি লেখেন, আমাদের দাবি সুস্পষ্ট, অবিলম্বে ষড়যন্ত্রমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানি বন্ধ করতে হবে এবং জুলাই সনদের স্পিরিট ও ঘোষিত সংস্কার প্রক্রিয়া অনুসরণ করে একটি স্বাধীন, স্বায়ত্তশাসিত, নিরপেক্ষ ও কার্যকর দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন

জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার

মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

২৩ সেপ্টেম্বর ছুটি পাচ্ছেন না সরকারি-বেসরকারি কর্মজীবীরা

শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ

‘ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক অবনতিতে রূপ নিতে পারে’

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে জুয়ার আসর থেকে পাঁচ পুলিশ সদস্য গ্রেপ্তার, ধস্তাধস্তিতে অতিরিক্ত পুলিশ সুপারের আঙুল ভাঙার অভিযোগ।

ঢাকায় বসছে ‘এশিয়ান পর্যটন মেলা’, উদ্বোধন বৃহস্পতিবার

১০

ট্যুরিস্ট পুলিশের সাবেক পুলিশ সুপার আপেল মাহমুদ বরখাস্ত

১১

সাতকানিয়ায় পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেফতার ১২

১২

গুলশানে আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি ক্লোজড

১৩

দোকান নেই তবুও এমএফএস অ্যাকাউন্ট, অনলাইন জুয়ার টাকা লেনদেন

১৪

ইরানের এক হামলা সামাল দিতে বহু ইন্টারসেপ্টর নিক্ষেপ যুক্তরাষ্ট্রের

১৫

ব্রিকস সম্মেলনে না গিয়ে তারেক রহমান দেশকে সম্মানিত করেছেন: রিজভী

১৬

এসআরবি গঠনের গেজেট প্রকাশ

১৭

বৃষ্টি হলেও অব্যাহত থাকবে তাপপ্রবাহ, সপ্তাহের শেষে সাগরে লঘুচাপ

১৮

মুরাদনগরে চাঞ্চল্যকর জোড়া খু ন ২০ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ ৩ আসামি গ্রেফতার

১৯

শার্শা থানা পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক

২০