১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চৌদ্দগ্রামে গণভোটের পূর্ণাঙ্গ ফলাফল গ্রহণ করলেন এনসিপি’র অ্যাম্বাসেডর সুফিয়ান রায়হান

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের গণভোটের পূর্ণাঙ্গ ফলাফল সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. নূরুল আমিনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন এনসিপি’র অ্যাম্বাসেডর সুফিয়ান রায়হান। এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাফকাত আলী, চৌদ্দগ্রাম উপজেলা এনসিপি’র যুগ্ম সমন্বয়ক মো. মামুন মজুমদার এবং সদস্য হানিফ পাটোয়ারী শরীফ।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বৃহস্পতিবার চৌদ্দগ্রামে মোট ৩,৯৬,৩৯০ জন ভোটার গণভোটে অংশগ্রহণ করেন। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১,৫৯,৩৩৭টি এবং ‘না’ ভোট পড়েছে ৪৪,২৫৯টি। ফলে বিপুল ব্যবধানে ‘হ্যাঁ’ ভোট জয়লাভ করেছে। শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. নূরুল আমিন আনুষ্ঠানিকভাবে সুফিয়ান রায়হানের হাতে ফলাফল তুলে দেন এবং তাকে শুভেচ্ছা জানান।

ফলাফল গ্রহণ শেষে সুফিয়ান রায়হান বলেন, গণভোটের এই বিজয় শুধু চৌদ্দগ্রামের নয়, বরং সারা বাংলাদেশের জনগণের বিজয়। তিনি এটিকে জুলাই আন্দোলনের চেতনা এবং ছাত্র-জনতার বিজয় হিসেবে উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, গণভোটের মাধ্যমে দেশের জন্য একটি নতুন মর্যাদাপূর্ণ অধ্যায়ের সূচনা হবে।

তিনি আরও বলেন, অ্যাম্বাসেডর হিসেবে মনোনয়ন পাওয়ার পর থেকে তিনি চৌদ্দগ্রামের প্রতিটি ইউনিয়ন ও গ্রামে গিয়ে মানুষের সঙ্গে কথা বলেছেন, গণভোট সম্পর্কে তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন এবং সচেতনতা তৈরিতে কাজ করেছেন। জনগণের সহযোগিতা ও সমর্থনের কারণেই এই সাফল্য এসেছে বলে তিনি উল্লেখ করেন।

এ সময় তিনি ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতাকর্মীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান এবং চৌদ্দগ্রামের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের আন্তরিক সহায়তার কথাও উল্লেখ করেন।

সর্বশেষে তিনি নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণভোটে জনগণের দেওয়া রায় দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দেশের প্রত্যাশা পূরণ করা প্রয়োজন।

Facebook Comments Box
See also  চৌদ্দগ্রামে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে নির্যাতনের অভিযোগ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাইকছগাছা বিশ্ব বাঘ দিবস পালিত

চৌদ্দগ্রাম পৌরসভার লক্ষীপুর গ্রামে প্রবাসীর ঘরের ৯ ভরি স্বর্ণসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট

সৌদি আরবে সংবর্ধনা পেলো জামায়াত নেতা বেলাল হোসাইন ও মনির হোসাইন

বরুড়ার আড্ডায় মাদ্রাসা ছাত্র বলাৎকার: শিক্ষক আতিকুর রহমান আটক

আজ বিশ্ব বাঘ দিবস, পাইকগাছায় পালিত

বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

খানসামায় শিক্ষার্থীদের গণিত ক্লাস নিলেন ইউএনও

সিরাজগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য আটক, মোটরসাইকেল উদ্ধার

শাহ আলম চেয়ারম্যানের দাফন সম্পন্ন, শেষ বিদায়ে মানুষের ঢল

সহকারী অধ্যাপক মতিন সৈকত-কে নিয়ে তাঁর শিক্ষার্থীদের স্মৃতি রোমন্থন

১০

ভবের বাজার

১১

ব্রাহ্মণপাড়া সীমান্তে ১ নারী ও ৩ শিশুসহ ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করলো বিজিবি

১২

কুমিল্লা চৌদ্দগ্রামে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

১৩

বিরামপুর সীমান্তে ৯ নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

১৪

মোবাইল ফোনে ডেকে মারধর যুবকের মৃত্যু

১৫

দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

১৬

জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষককে বদলি

১৭

কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড

১৮

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই

১৯

ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ: ইজিবাইকচালক নবীরুল হত্যা মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ

২০