২ সেপ্টেম্বর ২০২৬, ৭:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটিকে ‘অথর্ব’ বললেন বিএনপি নেতা

ডেস্ক নিউজ

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটিকে ‘অথর্ব কমিটি’ বলে মন্তব্য করেছেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম। একই সঙ্গে দীর্ঘদিন ধরে পটিয়া উপজেলা বিএনপির কমিটি না থাকায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন
তিনি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া কলেজগেট এলাকার দলীয় কার্যালয় চত্বরে উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন খোরশেদ আলম। সভায় প্রধান অতিথি ছিলেন পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।

খোরশেদ আলম বলেন, ‘দক্ষিণ জেলা বিএনপি একটি অথর্ব কমিটি। এদের কারণে পটিয়ায় দুই বছর ধরে বিএনপির কোনো কমিটি নেই। গত জাতীয় সংসদ নির্বাচনেও তাদের কোনো ভূমিকা ছিল না। পটিয়ার ১৭টি ইউনিয়নের নেতা-কর্মীরা বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করেছেন।’

তিনি আরও বলেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে আমরা তৃণমূলে রাজনীতি করছি। আমাদের অভিভাবক পটিয়ার এমপি এনামুল হক এনামের কাছে অনুরোধ করছি, অচিরেই যেন পটিয়ার কমিটি দিয়ে নেতা-কর্মীদের মুক্ত করেন।’

প্রধান অতিথির বক্তব্যে এমপি এনাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় নেতা-কর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

Facebook Comments Box
See also  দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতবো: মমতা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল

১০

ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয়

১১

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ

১২

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

১৩

শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ফাঁসি চাইলেন ছাত্রদল নেতা টিপুর স্ত্রী

১৪

ইয়েমেনে ৩২টি বিমান হামলা সৌদি আরবের

১৫

দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার

১৬

মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট

১৭

ডেঙ্গুতে ১৩৭ মৃত্যু, প্রতিরোধে ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসের অভিযান

১৮

ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরা বেশি নির্যাতনের শিকার হয়েছে: রিজভী

১৯

চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

২০