১৭ জুন ২০২৬, ৩:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঘোড়াঘাটের ইউএইচএফপিও ডা. সোলায়মান হোসেন মেহেদীকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি পদায়ন

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. সোলায়মান হোসেন মেহেদীকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালী কার্যালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখা থেকে ১৫ জুন জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত ওই আদেশে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তাকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্ব থেকে সরিয়ে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাকে আগামী ১৭ জুনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ১৮ জুন থেকে তাকে বর্তমান কর্মস্থল থেকে স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।

ডা. সোলায়মান হোসেন মেহেদী ৩৩তম বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে যোগদান করেন। চাকরি জীবনের বিভিন্ন সময়ে তিনি দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে ২০১৭ সালে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস-সংক্রান্ত একটি মামলায় তার নাম আলোচনায় আসে। ওই ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং পরবর্তীতে মামলার তদন্ত শেষে অভিযোগপত্রও দাখিল করা হয়। এছাড়া একই সময়ে তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা দায়ের হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

সাম্প্রতিক এই প্রশাসনিক আদেশের মাধ্যমে তাকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি হিসেবে সংযুক্ত করা হলো।

Facebook Comments Box
See also  এক ঝাঁক তরুণের মানবসেবায় আলোকিত জেলা গঠনের প্রয়াস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাব ফয়জুন্নেছাকে স্মরণ নিয়ে ইতিহাসের তথ্য যাচাইয়ের আহ্বান

কুমিল্লায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, ছিনতাইকারী ১৪

চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ইং অনুষ্ঠিত

শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক

বুড়িচংয়ে ‘মানবতা’ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

নিখোঁজ অটোচালকের গলিত মরদেহ উদ্ধার 

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

১০

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

১১

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

১২

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

১৩

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

১৪

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

১৫

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল

১৬

ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয়

১৭

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ

১৮

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

১৯

শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ফাঁসি চাইলেন ছাত্রদল নেতা টিপুর স্ত্রী

২০