৫ অক্টোবর ২০২৬, ১:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্যাশলেস বাংলাদেশ গড়তে কাজ করছে সোনালী ব্যাংক: এমডি 

প্রেস বিজ্ঞপ্তি

বাংলা কিউআরের মাধ্যমে লেনদেনে ক্যাশলেস বাংলাদেশ গড়তে সোনালী ব্যাংক কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সোনালী ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর মো. শওকত আলী খান। ০৪ অক্টোবর বরিবার রাজধানীর বেইলি রোড এলাকায় মনোয়ারা হাসপাতালে বাংলা কিউআরের প্রচারণাকালে তিনি সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সহজ, নিরাপদ ও ঝুঁকিমুক্ত করতে চালু হয়েছে অভিন্ন কিউআরভিত্তিক পেমেন্ট ব্যবস্থা বাংলা কিউআর। এর মাধ্যমে গ্রাহক কিউআর কোড স্ক্যান করেই সহজে কেনাকাটা শেষে সোনালী ই-ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করা যাবে। বাংলা কিউআর দিয়ে সকল প্রকারের ব্যবসায়ী, হকার, দোকানি ও সর্বস্তরের গ্রাহককে সোনালী ব্যাংক ক্যাশলেস লেনদেনে আগ্রহী করে তুলতে কাজ করে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।  এর আগে ভিকারুননিসা নূন স্কুল শাখার উদ্যোগে আয়োজিত শাখায় বাংলা কিউআর লেনদেন প্রচারণা কার্যক্রম পরিদর্শন করেন সোনালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর। সেখানে বাংলা কিউআরের মাধ্যমে ফুটপাতের হকার হতে পণ্য ক্রয় করেন। পরে তিনি মনোয়ারা হাসপাতালে বাংলা কিউআরের প্রচারণা চালান। এসময় ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল ইসলাম, জেনারেল ম্যানেজার মো. আমিনুল ইসলামসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
See also  ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন অভিযান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যাশলেস বাংলাদেশ গড়তে কাজ করছে সোনালী ব্যাংক: এমডি 

১

কুরআনের আয়াত থেকে নদী-প্রকৃতির পাঠ

২

দাউদকান্দিতে ৬৪ কেজি গাঁজাসহ আটক ১

৩

চৌদ্দগ্রামে বিজিবির অভিযানে মাইক্রোবাসে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার

৪

চৌদ্দগ্রামে কিশোর গ্যাং ১২০৭-এর দুই লিডার গ্রেফতার

৫

ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন অভিযান

৬

কুমিল্লায় ৮৬০ মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব

৭

চৌদ্দগ্রামে কিশোর গ্যাং ১২০৭ এর লিডার জাফর ও সৈকত আটক

৮

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায় হিমাগারে পড়ে আছে ১ লাখ ৫ হাজার মেট্রিক টন, লোকসানে কৃষক-ব্যবসায়ী।

৯

কুমিল্লায় তিন কিশোর গ্যাংয়ের ৫ হোতা গ্রেপ্তার

১০

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার সজিব নিহত

১১

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

১২

‘মেসিই আমাকে বলের প্রেমে ফেলেছেন, জাতীয় দলকে ভালোবাসতে শিখিয়েছেন’

১৩

শহীদ সেনার মরদেহ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় নিহত ৪

১৪

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১৫

বিক্ষোভের মুখে ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান্স

১৬

মধ্যপ্রাচ্য থেকে স্বাভাবিক হচ্ছে জ্বালানি তেল রপ্তানি

১৭

ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত

১৮

আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন

১৯

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

২০