২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লা তথ্য অফিসের আয়োজনে নাঙ্গলকোট উপজেলায় ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: 

কুমিল্লার নাঙ্গলকোটে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে এবং প্রধানমন্ত্রীর অগ্রাাধিকার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এক বিশাল সচেতনতামূলক ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২১ সেপ্টেম্বর ২০২৬ (সোমবার) নাঙ্গলকোট উপজেলার হেসাখাল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কুমিল্লা জেলা তথ্য অফিসের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিস, কুমিল্লার আয়োজনে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি নিশ্চিতকরণসহ মাদক, বাল্যবিবাহ, নৈতিক অবক্ষয়, মানবিক মূল্যবোধ, গুজব ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরত্বারোপ করা হয়।

কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলার নির্বাহী অফিসার মো: আবু রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: নিজাম উদ্দীন। আরও বক্তব্য রাখেন হেসাখাল বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: আবদুল মতিন, হেসাখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল খায়ের, স্কুল পরিচালনা কমিটির সভাপতি এ্যাডভোকেট মইন উদ্দিন, সাবেক যুগ্ন আহব্বায়ক উপজেলা যুবদল মো: সিহাব খন্দকার ও যুগ্ন আহব্বায়ক উপজেলা যুবদল এ্যাডভোকেট অহিদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন হেসাখাল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. সামছুন নাহার।

প্রধান অতিথির বক্তব্যে নাঙ্গলকোট উপজেলার নির্বাহী অফিসার মো: আবু রায়হান বলেন, “একটি আদর্শ ও সচেতন সমাজ গঠনে নারীর ভূমিকা অপরিসীম। বাল্যবিবাহ ও মাদক আমাদের সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচিগুলো প্রান্তিক মানুষের ভাগ্য বদলে দিচ্ছে। তবে এর পাশাপাশি আমাদের সন্তানদের নৈতিক অবক্ষয় রোধ করতে হবে এবং মানবিক মূল্যবোধের শিক্ষা দিতে হবে। কোনো অবস্থাতেই সমাজে গুজব ছড়াতে দেওয়া যাবে না এবং বর্তমান সময়ে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

See also  নোয়াখালী-৫ আসনে বিএনপির প্রার্থী ফখরুল ইসলাম ফারুক জয়ী

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: নিজাম উদ্দীন বলেন, প্রাথমিক শিক্ষা থেকেই শিশুদের মাঝে নৈতিকতার ভিত্তি গড়ে তুলতে হবে। মায়েরা সচেতন হলে বাল্যবিবাহ প্রতিরোধ এবং ডেঙ্গুর মতো মহামারি মোকাবিলা করা অনেক সহজ হবে। সরকারের কৃষক কার্ড ও কৃষিঋণ মওকুফের সুবিধা নিয়ে আমাদের কৃষকরা এগিয়ে যাচ্ছেন, যা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে।

সভাপতির বক্তব্যে সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরল হক বলেন, “‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনাকে বুকে ধারণ করে আমাদের কাজ করতে হবে। সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড এবং সামাজিক সুরক্ষামূলক কর্মসূচি যেমন ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের বার্তা সুনির্দিষ্টভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে জেলা তথ্য অফিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পরিবেশ রক্ষায় আমাদের বেশি করে বৃক্ষরোপণ করতে হবে এবং খাল খননের মাধ্যমে পানির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।”

সমাবেশে এলাকার বিপুল সংখ্যক নারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত নারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট ও তথ্যসামগ্রী বিতরণ করা হয়। ফ্যামিলি সমাবেশের শুরুতে চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির সভাপতি তাহের পলাশী রোগ মুক্তি কামনা করে দোয়া ও মুনাজাত

১

শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ৭ শিল্প গ্রুপের লেনদেন খতিয়ে দেখছে এনবিআর

২

আমির হামজার নারীঘটিত বিষয়টি জামায়াত আমিরও জানতেন-রাশেদ খাঁন

৩

বাংলাদেশ-রাশিয়া আন্তঃসরকারি কমিশনের পঞ্চম সভা অনুষ্ঠিত

৪

তিন মাসে বয়ে যেতে পারে ৪-৬টি শৈত্যপ্রবাহ, আছে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

৫

ঠাকুরগাঁও হাসপাতালে ৪৫ শয্যার শিশু ওয়ার্ডে ২১৫ রোগী, গাছতলায় চিকিৎসা নিচ্ছে শিশুরা

৬

কুমিল্লায় শিক্ষার্থীকে তল্লাশী; উল্টো ২পুলিশসহ তিনজনকে তুলে নিয়ে গেলো কুবি শিক্ষার্থীরা!

৭

শার্শায় ধানখেত থেকে একটি ওয়ান শুটার পিস্তল উদ্ধার 

৮

বেনাপোলে ১৭ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করেছে-বিজিবি

৯

সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

১০

চৌদ্দগ্রামে সরকারি সড়ক কেটে মাটি বিক্রির অভিযোগ, ড্রাম ট্রাকসহ আটক ৩

১১

অনলাইনে ফি-চার্জ আদায়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সাথে সোনালী ব্যাংকের সমঝোতা স্মারক

১২

মুরাদনগরে ইলিশ মাছবোঝাই পিকআপ ডাকাতি, ১৯মামলার আসামী ডাকাত সর্দার ইদ্রিস গ্রেপ্তার

১৩

কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজের পেছনের সড়কে ছিনতাইয়ে জড়িত ৪ জন আটক

১৪

মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল সংবর্ধনায় সিক্ত ফেনী জেলা বিএনপির নেতৃবৃন্দ

১৫

বেনাপোলে ১৭ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করেছে-বিজিবি

১৬

কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ

১৭

‘এসিল্যান্ডের নির্দেশেই ঘুষ নিয়েছি, তাকেও গ্রেপ্তার করুন’: সার্ভেয়ার আসাদুল

১৮

ভূল্লী উপজেলায় বিয়ের সিদ্ধান্তে জটিলতায় পরদিন গাছে ঝুলল অর্নাসপড়ুয়া ছাত্রীর মরদেহ

১৯

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি স্কুলে কোচিং, ব্যবহার হচ্ছে বিদ্যুৎও

২০