৩ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লায় ভাড়া নিয়ে বিরোধ, অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা

মাহফুজ বাবু (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার বরুড়ায় অটোরিকশার ভাড়া ও ভাংতি টাকা নিয়ে বিরোধের জেরে সোহেল নামে এক অটোরিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপজেলার ঝলম ইউনিয়নের ঝলম দক্ষিণ বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে।

নিহত সোহেল উপজেলার ঝলম ইউনিয়নের পশ্চিম বিলপুকুরিয়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল আনুমানিক ১০টার দিকে অটোরিকশার ভাড়া ও ভাংতি টাকা নিয়ে ঝলম দক্ষিণ বাজার বাসস্ট্যান্ডের সেক্রেটারি বাসার মিয়ার দুই ছেলের সঙ্গে সোহেলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এ বিরোধ সংঘর্ষ ও মারামারিতে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মারামারির একপর্যায়ে সোহেল গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বরুড়া রয়েল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে বরুড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, “ভাড়া ও ভাংতি টাকা নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটেছে। আমরা অভিযোগ পেয়েছি। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশি তদন্ত চলছে।”

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
See also  গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে মশক নিধন ও রোড লাইট স্থাপনে মেয়র পদপ্রার্থী সোহেল রানা খানের উদ্যোগ

১

‘হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে’

২

বৃহত্তর রংপুরকে যুক্ত করে হবে দ্বিতীয় যমুনা সেতু

৩

পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত

৪

সেবার মানোন্নয়নে অতিরিক্ত দায়িত্বে সোনালী ব্যাংকের কর্মকর্তারা

৫

কুমিল্লায় ভাড়া নিয়ে বিরোধ, অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা

৬

চৌদ্দগ্রামে মাওলানা ভাসানির ৫০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত

৭

কুমিল্লা প্রবাসী কেয়ার হাসপাতাল প্রকল্পের নামে  শত কোটি টাকা হাতিয়ে নেওয়া অভিযোগ – সাবেক ছাত্র নেতা ফখরুল ইসলাম মিঠুর 

৮

অর্থপাচার ও অপরাধ দমনে হংকংয়ের সঙ্গে চুক্তি অনুমোদন মন্ত্রিসভায়

৯

গাজীপুরে পুলিশের তিন মামলায় আসামি ৪ হাজার, গ্রেফতার ৩০

১০

দেশে সরকার পরিবর্তন হলেও বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের সংস্কৃতি বন্ধ হয়নি -মো. নাহিদ ইসলাম

১১

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ টাকা নির্ধারণ

১২

বেনাপোলে প্রতারণা মামলার তালিকাভুক্ত দুই আসামি কে গ্রেপ্তার

১৩

জামালপুরে যুব দিবস উপলক্ষে বাল্যবিবাহ ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

সেবার মানোন্নয়নে অতিরিক্ত দায়িত্বে সোনালী ব্যাংকের কর্মকর্তারা

১৫

মালদ্বীপে ফেনীর দুই বিএনপি নেতাকে প্রবাসী বিএনপির সংবর্ধনা

১৬

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মনিরুল হক চৌধুরী এমপির মতবিনিময়

১৭

ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফেরত

১৮

চৌদ্দগ্রামে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

১৯

কুমিল্লা জামায়াতের শীর্ষ দুই নেতার সদস্যপদ বাতিল

২০