১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

“অপ্রতিম হত্যাকাণ্ড” রোববার কুবিতে সাধারণ ছুটি, ক্লাস-পরীক্ষা স্থগিত

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়্যাত শাহরিয়ার অপ্রতিমের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় আগামীকাল রোববার বিশ্ববিদ্যালয়ে সাধারণ শোক ঘোষণা করা হয়েছে।

এদিন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পূর্বনির্ধারিত পরীক্ষা স্থগিত থাকবে। শনিবার রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অপ্রতিমের হত্যাকাণ্ডে বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত ও স্তব্ধ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় পরিবার এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

আগামীকাল স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট বিভাগ নোটিশের মাধ্যমে জানাবে। এর আগে, আজ শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন পশ্চিম সানন্দা এলাকার একটি গহীন জঙ্গল থেকে ১৩ বছর বয়সী অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।

গতকাল শুক্রবার বিকেলে কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর সে নিখোঁজ হয়। পরে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন কয়েকজনকে আটক করেছে পুলিশ। অপ্রতিমের মরদেহ ময়নাতদন্ত শেষে আজ শনিবার রাত ৮টার দিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
See also  কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আট দফা দাবি না মানলে এক দফার আন্দোলনে যাবো: শফিকুর রহমান

“অপ্রতিম হত্যাকাণ্ড” রোববার কুবিতে সাধারণ ছুটি, ক্লাস-পরীক্ষা স্থগিত

আমার ছেলের কী অপরাধ ছিল, জবাব চাই—কুবি শিক্ষক ড. নাহিদা

কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ড: আটক৩, তদন্তে নতুন মোড়

লাকসাম থানায় পুলিশকে  পিকআপ উপহার  দিলেন বিএনপি এমপি আবুল কালাম

রাঙ্গাবালীতে সবজি গাছ কাটার জেরে সংঘর্ষ, আহত ১

সিরাজগঞ্জে ১১ দলীয় জোটের লং মার্চের পথসভায় জামায়াত আমির 

ভূল্লীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের দায়ে একজনের ১৫ দিন, দুজনের ২ দিনের কারাদণ্ড

ভূল্লীতে মাদক ব্যবসায় বাধা দেওয়ায়, এলাকাবাসীর ওপর হামলার অভিযোগ

৭ দফা দাবী আদায়ের লক্ষে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ

১০

ভালো ফসলের আশায় কারাম গাছের বন্দনা, ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৃহৎ ধর্মীয় উৎসব

১১

বর্তমান বিশ্ব ফুটবলে এমবাপ্পে এবং আমিই সেরা: ইয়ামাল

১২

প্রতিদিন ১ কোটি ব্যারেলের বেশি তেল যাচ্ছে হরমুজ প্রণালি দিয়ে: হোয়াইট হাউস

১৩

সহকর্মীকে হ ত্যার পর পরিবারকে তার ফোন দিয়ে ‘ভালো আছি’ বার্তা দিয়েছিল খু নি দম্পতি

১৪

অপচয় রোধ করে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী

১৫

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃ ত্যু

১৬

তেজগাঁও মসজিদে গ্রেপ্তার ১২ জনের ৩ দিন রিমান্ড

১৭

২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী

১৮

মশক নিধনে ঢাকা দক্ষিণের ৭৫ ওয়ার্ডে একযোগে অভিযান পরিচালনা

১৯

রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, সন্দেহজনক যানবাহনে নিবিড় তল্লাশি

২০