৫ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার সজিব নিহত

মাহফুজ বাবু

পরিবারের আর্থিক সচ্ছলতার আশায় ২০২৩ সালে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মো. সজিব (২৬)। সেখানে কর্মরত অবস্থায় ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন তিনি। গত রোববার সৌদি আরবে হামলার ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে পরিবারের সদস্যদের জানিয়েছেন তার এক প্রবাসী বন্ধু।

নিহত সজিব উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের ছোটন মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবের জুবাইল শহরে কর্মরত ছিলেন। সেখানে কর্মরত বাংলাদেশি আল আমিন নামে তার এক বন্ধু সজিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে ২০২৩ সালে সৌদি আরবে যান সজিব। প্রবাসে কঠোর পরিশ্রম করে পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছিলেন তিনি। গত ৪ অক্টোবর সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তিনি ঘটনাস্থলেই নিহত হয়েছেন বলে পরিবারকে জানান তার বন্ধু আল আমিন।

সজিবের মৃত্যুর সংবাদ বাড়িতে পৌঁছানোর পর স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে স্বজনরা দিশেহারা হয়ে পড়েছেন। আকস্মিক এ মৃত্যুতে পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয়রা জানান, পরিবারের ভবিষ্যৎ সুন্দর করার স্বপ্ন নিয়েই বিদেশে পাড়ি জমিয়েছিলেন সজিব। প্রবাসে কর্মরত অবস্থায় তার এমন আকস্মিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজন ও প্রতিবেশীরা।

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্নী ইসলাম জানান, নিহত প্রবাসী সজিবের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে পরিবারকে সার্বিক সহযোগিতা করা হবে।

নিহতের চাচা আবুল কাশেম বলেন, সজিবের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে পারিবারিকভাবে দাফনের ব্যবস্থা করতে তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চান।

Facebook Comments Box
See also  তিন নদী পরিষদের ৪৩ তম আসরের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুঙুর নদী: কুমিল্লার এক গুরুত্বপূর্ণ নদধারা

১

মাদকদ্রব্যের ঢাকা ও চট্টগ্রামের দুই কর্মকর্তাকে বদলি

২

অপহরণের ১৮ দিন পর ৬ বছরের শিশু বায়জিদকে উদ্ধার করলো এসআরবি

৩

জুলাই আন্দোলন দমন: গ্রেফতার কর্মকর্তা সাইফুল ইসলাম বরখাস্ত

৪

বিয়ে পড়ানোর কথা বলে কাজীকে তুলে নিয়ে চাঁদা আদায়, যুবদল নেতা গ্রেপ্তার

৫

সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে

৬

ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের পক্ষে লড়তে ব্রিটিশ আইনজীবীর আবেদন

৭

রাশমিকা রোজ আমাকে ১৫ বার ‘ভালোবাসি’ বলে: বিজয়

৮

মেসিকে থামানোর পরিকল্পনাই নেই, ম্যাচ শুধুই উপভোগ করতে চায় বেনিন

৯

সব কাজের বিরোধিতা করা এই বিরোধী দলের সংস্কৃতি নয়: মিয়া গোলাম পরওয়ার

১০

নিত্যপণ্যের চড়া দাম নিয়ে নাহিদ ইসলামের ক্ষোভ, দায়ী করলেন সিন্ডিকেটকে

১১

কুমিল্লায় গোমতী নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

১২

মিষ্টির শূন্য আসনে ‘মিষ্টি লড়াই’, দৌড়ে কারা?

১৩

কক্সবাজারে ১ লাখ ইয়াবা উদ্ধার

১৪

শিশু বলাৎকারের মামলায় মাদরাসা শিক্ষক গ্রেফতার

১৫

৮৬ হাজার ৭০৯ ধর্মীয় প্রতিষ্ঠানের ২ লাখ ৫৬ হাজার জন পাবেন সম্মানি

১৬

‘এক টাকার শিক্ষক’ লুৎফর রহমানকে অবসরভাতা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

আগামী বছর ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী

১৮

জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার: জাহেদ উর রহমান

১৯

রিকনসিলিয়েশনের আগে অপরাধের স্বীকার ও অনুতাপ জরুরি: জাহেদ উর রহমান

২০