২৫ অগাস্ট ২০২৬, ১:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালমাই উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা ও উপজেলা পরিষদের সমন্বয় সভা অনুষ্ঠিত

লালমাই ( কুমিল্লা)  প্রতিনিধিজ
কুমিল্লার লালমাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা এবং উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সুব্রত বিশ্বাস দাস এর সভাপতিত্বে এ দুটি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভুইঁয়া।
উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা সভার নির্ধারিত আলোচ্যসূচির মধ্যে ছিল আইন-শৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা, উপজেলার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতকরণ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির কার্যক্রম, মোবাইল কোর্ট পরিচালনা, খাল ও নদী খনন, মাদক, জুয়া ও চোরাচালান নিয়ন্ত্রণ, নিয়মিত মাসিক সভা আয়োজন, ডেঙ্গু প্রতিরোধ, জঙ্গিবাদ ও মাদক নির্মূলে কার্যকর ব্যবস্থা গ্রহণ, বাজারদর স্থিতিশীল রাখা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং বিবিধ বিষয়।
এছাড়া উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ ও দৃঢ়ীকরণ, বিভিন্ন বিভাগের কার্যক্রম পর্যালোচনা, পূর্ববর্তী সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের অগ্রগতি মূল্যায়ন, সর্বশেষ বিধি, সার্কুলার ও পরিপত্র পর্যালোচনা, ইনোভেশন কার্যক্রম, কমিউনিটি ক্লিনিক, গ্রাম আদালত, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা বিষয়ক আলোচনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আক্তার শিফা, লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এনামুল হক, উপজেলা বিএনপির নেতা মাওলানা মোঃ জাকির হোসেন, লালমাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাপ্তাহিক চলন পত্রিকার নির্বাহী সম্পাদক, জাতীয় দৈনিক যুগ-যুগান্তর ও যেযে টিভির বিশেষ প্রতিনিধি মোঃ জয়নাল আবেদীন জয়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ তাজুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহিন হোসেন , উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ ফাহমিদা আফরোজ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদুল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিন্টু চন্দ্র মজুমদার, উপজেলা প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মোঃ আবদুল মমিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী আক্তার হোসেন,  উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার রনজিত সেন রন্জিত, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ (বাগমারা) শাখার ডিজিএম মুহাম্মদ সৌরাদ উদ্দিন সাদি , উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান হাবিব, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার প্রতিনিধি সাজিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, উপজেলা স্থানীয় সরকার উন্নয়ন কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা কো-অর্ডিনেটর (ইপসা) তৌহিদুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ আবদুল্লাহ আল মামুন, উপজেলা দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের কর্মকর্তা মোঃ ফজলুল করিম ফয়সাল, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মোঃ মনিরুল ইসলাম, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা রাবেয়া পারভীন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আক্তারুজ্জামান মজুমদার রকেট, উপজেলা যুবদলের আহ্বায়ক এম. জাবের আহমেদ জাবেদ, অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ শামীম ইকবাল, বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন, ভুলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, পেরুল উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু জাফর সালেহ মোঃ কামাল হোসেন দুলাল, বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল মালেক, বাকই উত্তর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির আহমদ, লালমাই প্রেসক্লাবের সহ-সভাপতি ও লালমাই থিয়েটারের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তফা কামাল মজুমদার রুবেল, অর্থ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ আহসান উল্লাহ রাজু, সিএ মোঃ শাহিন হোসেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, কমিটির সদস্যবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
Facebook Comments Box
See also  চৌদ্দগ্রামে বর্ণিল আয়োজনে “ক্যাফে বাড়ি” রেস্টুরেন্ট’র শুভ উদ্বোধন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লন্ডনে পারিবারিক সফর শেষে দেশে ফিরলেন এমপি আলহাজ্ব মনিরুল হক চৌধুরী

১

মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

২

বিরামপুরে চাকরির মেলায় ‘তরুণ-তরুণীদের সুপ্ত প্রতিভা বিকাশে জাগিয়ে তোলাই আমাদের বড় কাজ’: মন্ত্রী জাহিদ হোসেন

৩

সিরাজগঞ্জে বর্ণিল আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৪

জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৫

ভুল চিকিৎসা, জামালপুর দুই চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা

৬

সিরাজগঞ্জের এনায়েতপুরে ঘুরতে এসে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার

৭

বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার

৮

তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই

৯

ইটের বদলে ব্লক ব্যবহারের লক্ষ্য অধরা, নতুন করে তৎপর সরকার

১০

ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ১৩৬৬

১১

নাটোরে বাস ও ট্রাকের সংঘর্ষে ১২ জন নিহত

১২

কুমেক হাসপাতালে টয়লেটের সামনে রোগীর চিকিৎসা !

১৩

কুমিল্লার নাঙ্গলকোটে কর্ণফুলী ট্রেনের ইঞ্জিন ও ৪বগি লাইনচ্যুত! তদন্ত কমিটি 

১৪

রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার

১৫

চীনা ব্যাংকের কার্যক্রম শুরুর সুযোগ তুলে ধরলো ইনভেস্ট বাংলাদেশ

১৬

অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে চলতো ডিজে পার্টি, নারীসহ আটক ৮৪

১৭

বন্ধ কল-কারখানা চালু করে কর্মসংস্থান বাড়াতে চাই: প্রধানমন্ত্রী

১৮

দেবিদ্বারে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী হেলাল উদ্দিন সরকার

১৯

রাশিয়ার যুদ্ধে নিহত কুমিল্লার সাগরের মরদেহ ফেরত চায় বাবা-মা

২০