৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফ্রিজে লুকানো ছিল কাটা মাথা, স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ

ডেস্ক নিউজ

ভারতের গুয়াহাটিতে বিয়ের কয়েক মাস পরেই এক তরুণীকে হত্যার পর তার মরদেহ খণ্ড-বিখণ্ড করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পরে অভিযুক্ত নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। ভয়াবহ এ ঘটনা ঘটেছে শহরের বেলতলা এলাকার বশিষ্ঠপুরে।

রোববার (৬ সেপ্টেম্বর) একটি অ্যাপার্টমেন্টের বন্ধ ঘর থেকে অঙ্গপ্রত্যঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত নারীর নাম রিয়া তালুকদার (২৫)। তার স্বামী রামানুজন গোস্বামী।

গত ৬ সেপ্টেম্বর প্রতিবেশীদের কাছ থেকে দুর্গন্ধের অভিযোগ পাওয়ার পর পুলিশ সেই অ্যাপার্টমেন্টে পৌঁছায়। বিবাহিত ওই দম্পতি মাত্র কয়েক মাস আগ থেকে অ্যাপার্টমেন্টটিতে থাকা শুরু করেছিল।

প্রতিবেশীরা জানান, তারা গত দুই দিন ধরে ওই দম্পতিকে দেখেননি এবং তাদের ফোনও বন্ধ পাচ্ছিল। এরপর পুলিশ অ্যাপার্টমেন্টের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ওই নারীর খণ্ডবিখণ্ড মৃতদেহ দেখতে পায়। তার আঙুলও অর্ধেক কাটা ছিল। মরদেহে পচন ধরেছিল এবং মাথা পাওয়া যাচ্ছিল না। বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ ফ্রিজে রাখা একটি পলিথিনের ব্যাগ থেকে নারীর মাথা উদ্ধার করে। তবে সে সময় তার স্বামীকে কোথাও পাওয়া যায়নি।

প্রতিবেশীরা জানান, শুক্রবার তারা তাকে শেষবার দেখেছিলেন। পরে মরদেহ ও বিচ্ছিন্ন মাথা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

এ ঘটনার পরে পুলিশ ওই নারীর স্বামীর খোঁজে তল্লাশি অভিযান শুরু করে। এরপর রোববার রাতে অভিযুক্ত স্বামী পুলিশের কাছে আত্মসমর্পণ করলে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ এখনো এই হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্য প্রকাশ করেনি বা অভিযুক্তের সম্পর্কে বিস্তারিত জানায়নি।

তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার আগে-পরে কী ঘটেছিল এবং এতে অন্য কেউ জড়িত ছিল কি না, থাকলে তাদের সম্ভাব্য সম্পৃক্ততাও পুলিশ খতিয়ে দেখছে।

Facebook Comments Box
See also  রাশিয়ায় তুষারধসে ১১ পর্বতারোহীর মৃত্যু

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল

১০

ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয়

১১

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ

১২

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

১৩

শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ফাঁসি চাইলেন ছাত্রদল নেতা টিপুর স্ত্রী

১৪

ইয়েমেনে ৩২টি বিমান হামলা সৌদি আরবের

১৫

দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার

১৬

মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট

১৭

ডেঙ্গুতে ১৩৭ মৃত্যু, প্রতিরোধে ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসের অভিযান

১৮

ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরা বেশি নির্যাতনের শিকার হয়েছে: রিজভী

১৯

চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

২০