২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দুই বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত, অতিরিক্ত পুলিশ সুপার বরখাস্ত

ডেস্ক নিউজ

কর্মস্থলে অননুমোদিতভাবে দীর্ঘদিন অনুপস্থিত থাকা এবং সরকারি আদেশ প্রতিপালনে অবজ্ঞার অভিযোগে সাময়িক বরখাস্ত অতিরিক্ত পুলিশ সুপার হাসান আরাফাতকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। তিনি সর্বশেষ খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন।

গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে এ বরখাস্তের আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, হাসান আরাফাত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত থাকাকালে ২০২৪ সালের ১৯ অক্টোবর থেকে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন থাকার কথা উল্লেখ করে অসুস্থতাজনিত ছুটির আবেদন করেন।

তবে, তার আবেদনের পরিপ্রেক্ষিতে স্কয়ার হাসপাতালে যোগাযোগ করা হলে ২০২৪ সালের ১৯ অক্টোবর তার হাসপাতালে ভর্তির কোনো তথ্য পাওয়া যায়নি বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়।

এরপর তাকে কর্মস্থলে হাজির হওয়ার জন্য স্থায়ী ও বর্তমান ঠিকানা এবং ই-মেইল ঠিকানায় নোটিশ পাঠানো হলেও তিনি নোটিশের কোনো জবাব দেননি।

নথিতে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই তিনি ২০২৪ সালের ১৯ অক্টোবর থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ ঘটনাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার আওতায় যথাক্রমে অসদাচরণ ও পলায়ন হিসেবে উল্লেখ করা হয়।

এ অভিযোগে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ সদর দপ্তর থেকে পত্র পাঠানো হয়। পরে ২০২৫ সালের ২ মার্চ তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয় এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোনো লিখিত জবাব দেননি এবং সময় বাড়ানোর আবেদনও করেননি।

অভিযোগের গুরুত্ব ও সম্ভাব্য শাস্তির বিষয়টি বিবেচনায় নিয়ে ২০২৫ সালের ১৬ অক্টোবর একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্ত শেষে চলতি বছরের ৪ জানুয়ারি দাখিল করা প্রতিবেদনে হাসান আরাফাতের বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে মতামত দেওয়া হয়।

See also  বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’

এরপর তাকে চাকরি থেকে বরখাস্ত বা অন্য কোনো উপযুক্ত গুরুদণ্ড দেওয়া হবে না কেন এ বিষয়ে দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় চলতি বছরের ৫ জানুয়ারি। ওই নোটিশেরও কোনো জবাব দেননি তিনি।

পরবর্তীতে তাকে চাকরি থেকে বরখাস্তকরণ গুরুদণ্ড দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পরামর্শ) প্রবিধানমালা অনুযায়ী এ বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ চাওয়া হয়। গত ১৯ আগস্ট পিএসসি তাকে চাকরি থেকে বরখাস্তকরণের গুরুদণ্ড দেওয়া যেতে পারে বলে পরামর্শ দেয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অভিযোগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ রাষ্ট্রপতি হওয়ায় রাষ্ট্রপতির অনুমোদনের জন্য বিষয়টি উপস্থাপন করা হয়। গত ২০ সেপ্টেম্বর রাষ্ট্রপতি এ বিভাগীয় মামলায় তাকে ২০২৪ সালের ১৯ অক্টোবর থেকে চাকরি থেকে বরখাস্তকরণের গুরুদণ্ড দেওয়ার অনুমোদন দেন।

এর পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী হাসান আরাফাতকে ২০২৪ সালের ১৯ অক্টোবর তারিখ থেকে চাকরি থেকে বরখাস্তকরণ গুরুদণ্ড দেওয়া হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চৌদ্দগ্রামে ২৫ পিচ ইয়াবাসহ সন্ত্রাসী রকিব আটক

১

মালদ্বীপস্থ বুড়িচং – ব্রাহ্মণপাড়ার  প্রবাসীদের সঙ্গে ডা,মোবারকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

২

ফখরুলের ছেড়ে দেওয়া আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থীর মনোনয়ন দাখিল।

৩

ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২

৪

শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক

৫

মেঘনা নদীতে ট্রলারডুবি একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার; নিখোঁজ ১

৬

‘আসলে আমাকে নিয়ে ট্রল হওয়ার মতো কোনো কাজ জীবনেও করিনি’

৭

‘২০২৭ বিশ্বকাপই শেষ’—জানালেন কোহলি

৮

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

৯

সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ রয়েছে: তথ্য উপদেষ্টা

১০

‘ক্ষমতার গরমের আঁচ পড়েছে’, স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ায় শফিকুর রহমানের উদ্বেগ

১১

১৪ বছর পর এসআরবির হাতে ধরা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি

১২

সালাউদ্দিন তানভীরের কারাগারে নির্যাতনের অভিযোগ ‘ভিত্তিহীন’

১৩

খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃ ত্যু

১৪

৩ মাসেই শেষ বিদ্যুৎ-গ্যাস ভর্তুকির ৪৫ শতাংশ

১৫

সাহস-বীরত্ব প্রদর্শন ও সেবায় অনন্য অবদানে ৯২ সদস্য পেলেন পুলিশ পদক

১৬

আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

১৭

৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা

১৯

বর্ণাঢ্য আয়োজনে সাথী নৃত্য একাডেমির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০