২২ সেপ্টেম্বর ২০২৬, ৭:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দাউদকান্দিতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ ৪ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট

কুমিল্লার দাউদকান্দিতে এক প্রবাসীর তালাবদ্ধ বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। এ সময় ঘরের দরজা ও আলমারির তালা ভেঙে প্রায় ৪ লাখ টাকা নগদ এবং আনুমানিক ২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে চোরেরা।

উপজেলার গৌরীপুর ইউনিয়নের চর রামনগর গ্রামের দুবাইপ্রবাসী মো. মাহাবুব আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, মাহাবুব আলম দীর্ঘদিন ধরে জীবিকার প্রয়োজনে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। দেশে তাঁর স্ত্রী ও ছোট মেয়ে বসবাস করেন।

গতকাল সন্ধ্যায় মাহাবুব আলমের স্ত্রী চিকিৎসার জন্য গৌরীপুর বাজারে এক চিকিৎসকের চেম্বারে যান। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বাড়িতে ফিরে তিনি মূল ফটক ও বসতঘরের দরজার তালা ভাঙা দেখতে পান।

পরে ঘরে প্রবেশ করে দেখা যায়, আলমারির তালাও ভাঙা এবং ঘরের বিভিন্ন জিনিসপত্র তছনছ করা হয়েছে। আলমারির ড্রয়ারে রাখা প্রায় ৪ লাখ টাকা ও আনুমানিক ২ ভরি স্বর্ণালংকার পাওয়া যায়নি।

খবর পেয়ে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেন।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
See also  কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমের বিয়ের ৫ মাস পর গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান

২০২৭ সালের হজে বিমানভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা

সাবেক মন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাড়লো বাস ভাড়া

এয়ারবাসের জন্য বাংলাদেশে লেভেল প্লেয়িং ফিল্ড চান ফরাসি রাষ্ট্রদূত

ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম

জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

‘সালাহউদ্দিন সাহেব ইজ আ ফেইলড হোম মিনিস্টার’

ঘোষণার আগেই বাসে ১০-২০ টাকা বাড়তি ভাড়া আদায়

চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৩৩

১০

বরুড়ায় এ কে এম আবু তাহের হাসপাতাল উদ্বোধন করবেন মন্ত্রী জাকারিয়া তাহের সুমন

১১

ধানমন্ডি লেক থেকে ভাসমান ম রদেহ উদ্ধার

১২

কয়েকটা ককটেল, বাসে আগুনে সংকট তৈরি করা যাবে না: জাহেদ উর রহমান

১৩

যানজট নিরসনে বাড্ডায় অবৈধ পার্কিং ও হকারদের বিরুদ্ধে অভিযান

১৪

দাউদকান্দিতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ ৪ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট

১৫

টানা দরপতনের পর বিশ্ববাজারে আবারও বাড়লো তেলের দাম

১৬

মালয়েশিয়ায় অভিযানে ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক

১৭

অসুস্থ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন জয়নুল আবদীন ফারুক

১৮

এলডিসি উত্তরণ হতে হবে মসৃণ, টেকসই ও স্থিতিশীল: ড. তিতুমীর

১৯

সর্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

২০