১৫ এপ্রিল ২০২৬, ৪:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লায় বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত

রবিউল বাশার খান , কুমিল্লা 
কুমিল্লায় বিপুল উৎসাহ উদ্দীপনায় বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে বর্ষবরণ ১৪৩৩। জানা যায়- অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার লক্ষে কুমিল্লা জেলাপ্রশাসনের আয়োজনে সকালে কুমিল্লা ভিক্টোরিয়ার কলেজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে শুরু হয় বৈশাখের নানা আয়োজন।
ওই শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন- কুমিল্লা জেলাপ্রশাসক মু. রেজা হাসান। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশসুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার ভূইয়া প্রমুখ।
এতে অংশ নেন- কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ সকল শ্রেণি পেশার মানুষ।
শোভাযাত্রায় অংশ নেওয়া কুমিল্লা মর্ডাণ হাইস্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী অর্পিতা সরকার বলেন- পহেলা বৈশাখ বাঙালির সার্বজনিন উৎসব। বৈশাখের আনন্দে মুছে যাক সব গ্লানি, নতুন স্বপ্ন আর সুখের রঙে রঙিন হোক আগামী পথচলা। নতুন বছর বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও সমৃদ্ধি। সব মিলিয়ে আনন্দ-উচ্ছ্বাস, ঐতিহ্য আর সংস্কৃতির মেলবন্ধনে কুমিল্লায় বাংলা নববর্ষ উদযাপন হয়ে উঠেছে এক প্রাণবন্ত উৎসবে।
এদিকে, “আঁধার ছিঁড়ে আলোর ধারা-নবালোকে প্রাণের সাড়া”- এ শ্লোগান সামনে রেখে মুক্তিযুদ্ধের চেতনায়দীপ্ত আমাদের সংস্কৃতি কুমিল্লা সাংস্কৃতিক জোটের আয়োজনে কুমিল্লা নগর উদ্যানে অনুষ্ঠিত হয়েছে বর্ষবরণ উৎসব।
ওই অনুষ্ঠানে অংশ নেন- কুমিল্লা সাংস্কৃতিক জোটের সমন্বয়কারী এডভোকেট শহীদুল হক স্বপন, সভাপতি অধ্যক্ষ শামীম হায়দার ও সাধারণ সম্পাদক কমল চন্দ খোকন এবং বাঙলা নববর্ষ উদযাপন পর্ষদের আহবায়ক বেলায়েত হোসেন কনক ও সদস্য সচিব আশিক শিশিরসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
Facebook Comments Box
See also  কুমিল্লার টমছমব্রীজে অবৈধ ফুটপাত উচ্ছেদ অভিযান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাব ফয়জুন্নেছাকে স্মরণ নিয়ে ইতিহাসের তথ্য যাচাইয়ের আহ্বান

কুমিল্লায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, ছিনতাইকারী ১৪

চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ইং অনুষ্ঠিত

শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক

বুড়িচংয়ে ‘মানবতা’ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

নিখোঁজ অটোচালকের গলিত মরদেহ উদ্ধার 

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

১০

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

১১

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

১২

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

১৩

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

১৪

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

১৫

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল

১৬

ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয়

১৭

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ

১৮

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

১৯

শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ফাঁসি চাইলেন ছাত্রদল নেতা টিপুর স্ত্রী

২০