৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘আসতে হবে না, আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই’

ডেস্ক নিউজ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকার তাকে ‘ধরে আনতে’ চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘আপনার (ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা) আসতে হবে না, আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই। তিনি আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে। আমরা তাকে ধরে আনতে চাই।’

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে সরকার আগ্রহী নয়—এমন আলোচনা কেউ কেউ করছেন। তবে আমরা একটা কথা খুব ক্লিয়ারলি বলতে চাই— মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফরের সঙ্গে যখন এটাকে কন্ডিশন হিসেবে দেয়া হয়েছে উই হ্যাভ টেক ইট সিরিয়াসলি। এজন্য আমরা প্রায় বলছি—শেখ হাসিনা আপনার আসতে হবে না, আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই।

তার ভাষ্য, ‘আপনি (শেখ হাসিনা) পলাতক আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং আপনারা খেয়াল করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন—তার এখন আর আপিল করার সুযোগ নেই। উনি এসে আপিল করে তার যে বিচার হয়েছে, সেটা যে পুনর্বিবেচনা করাবেন সেই সময়ও নেই তার’—উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ‘ব্যাপারটা টেকনিক্যালি এখন এরকম—তিনি আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে। তাকে আমরা ধরে আনতে চাই।’

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার প্রসঙ্গও সংবাদ সম্মেলনে তোলেন ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, শুধু বাঁধন নন, ভবিষ্যতে বাংলাদেশ থেকে যাওয়া অন্য যে কেউ এ ধরনের হামলার শিকার হতে পারেন। এমন পরিস্থিতির মধ্যে শেখ হাসিনাকে ভারতীয় গণমাধ্যমে কথা বলতে দেখা বাংলাদেশের মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি।

See also  দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের কাছে এ বিষয়ে প্রশ্ন তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভারত একদিকে ইতিবাচক বার্তা ও কিছু সংকেত দিচ্ছে, আবার অন্যদিকে এমন কিছু ঘটছে যা সেই ইতিবাচক অবস্থানকে নেতিবাচক করে তুলছে।

শেখ হাসিনার বিভিন্ন বক্তব্যের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে পাঠানো প্রতিবাদপত্রের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে পারস্পরিক আস্থার পরিবেশ তৈরি করা জরুরি। ভারত বাংলাদেশ সরকারের সঙ্গে যথেষ্টভাবে সম্পৃক্ত হতে চায়—এ বিষয়ে বাংলাদেশকে নিশ্চিত হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টার্মিনালহীন গাইয়াপাড়া লঞ্চঘাট, ভোগান্তিতে যাত্রীরা

হ্যারি কেইন-এমবাপ্পে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

নতুন সরকার আসার পরেও ঘুস খাওয়ার প্রতিযোগিতা চলছে: হাসনাত আবদুল্লাহ

ইতালিতে মানবপাচার, নৌকা ডুবে ৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ২

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির তিন নেতার মনোনয়ন ফরম জমা

খানসামায় ওয়ার্ল্ড ভিশনের ‘গ্রিন অ্যান্ড ক্লিন’ প্রকল্পের কর্মসূচি

আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক

খেলনা পিস্তল-ওয়াকিটকি নিয়ে ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, গ্রেফতার ৬

আসিফ মাহমুদের সম্পদ ও লেনদেনের তথ্য চেয়ে আর্থিক গোয়েন্দা সংস্থায় চিঠি

একদিনেই ৫২৫ গ্রেফতার, জব্দ ইয়াবা-গাঁজা-মদ

১০

‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ অডিওটি এআই, দাবি সেই ওসির

১১

জমিতে স্প্রে করতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

১২

পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি

১৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘মার্কিন সংবিধান দিবস’ উদযাপিত

১৪

গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৫

১১ দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো বিশৃঙ্খলা চাই না: গোলাম পরওয়ার

১৬

‘আপনারা যে পুরস্কারটা জিতে এসেছেন, এটা বাংলাদেশের সব মুসলমানের অর্জন’

১৭

ভারতে সাজাভোগ শেষে শিশুসহ ১৮ জন নারী-পুরুষকে বাংলাদেশে হস্তান্তর

১৮

মাথা উঁচু করলেই নেমে আসে চাকরি জীবনের করুণ পরিণতি

১৯

ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন

২০