ডেস্ক নিউজ
রাজধানীর রূপনগর থানাধীন দুয়ারীপাড়া এলাকা থেকে ছয় বছর বয়সী শিশু বায়জিদ অপহরণের শিকার হয়। অপহরণের ১৮ দিন পর তাকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।মঙ্গলবার (৬ অক্টোবর) এসআরবি-৪ এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান এ তথ্য জানান।
অপহরণের শিকার শিশুটির পরিবারের তথ্য অনুযায়ী, বায়জিদকে তার প্রতিবেশী অজ্ঞাতপরিচয় এক নারী অপহরণ করে নিয়ে যান। পরবর্তী সময়ে শিশুটির আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। এরপর মুন অ্যালার্টে (জাতীয় জরুরি সতর্কতা ব্যবস্থা) ছবিসহ শিশুটির তথ্য প্রকাশ করা হয়।
মন্তব্য করুন