৯ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইয়েমেনে ৩২টি বিমান হামলা সৌদি আরবের

ডেস্ক নিউজ

ইয়েমেনের মারিব, আল-জাওফ, তাইজ ও হুদাইদাহ গভর্নরেটের বিভিন্ন এলাকায় অন্তত ৩২টি বিমান হামলা চালিয়েছে সৌদি জোট। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সৌদিতে হুথিদের বড় ধরনের হামলার একদিন পর এই বিমান হামলা চালানো হয়েছে বলে এএফপির বরাতে এই তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল।

ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত আলমাসিরা টেলিভিশনের বরাতে এই হামলা নিশ্চিত করা হলেও সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

এর আগে সৌদি কর্তৃপক্ষ মঙ্গলবার জানায়, হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় তাদের তেল কারখানা সাময়িকভাবে বন্ধ রাখতে হয় এবং অন্তত ৭৩ জন আহত হন।

গত সপ্তাহে বাব এল-মান্দেব প্রণালীর নিকটবর্তী ভূখণ্ড দখলের জন্য হুথিরা বড় ধরনের সামরিক অভিযান শুরু করলে ইয়েমেনে লড়াই নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে। ইরান কর্তৃক হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ার পর সৌদি তেল রপ্তানির জন্য বাব এল-মান্দেব প্রণালীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

উভয় পক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে এএফপির করা গণনা অনুযায়ী, চলমান এই লড়াইয়ে ইতোমধ্যে উভয় পক্ষের ৫০০ জনেরও বেশি যোদ্ধা ও বেসামরিক লোক নিহত হয়েছেন।

Facebook Comments Box
See also  ভারতে বিষাক্ত মদপানে অন্তত ১২ জনের মৃত্যু, রাজ্যজুড়ে সতর্কতা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লন্ডনে পারিবারিক সফর শেষে দেশে ফিরলেন এমপি আলহাজ্ব মনিরুল হক চৌধুরী

১

মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

২

বিরামপুরে চাকরির মেলায় ‘তরুণ-তরুণীদের সুপ্ত প্রতিভা বিকাশে জাগিয়ে তোলাই আমাদের বড় কাজ’: মন্ত্রী জাহিদ হোসেন

৩

সিরাজগঞ্জে বর্ণিল আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৪

জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৫

ভুল চিকিৎসা, জামালপুর দুই চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা

৬

সিরাজগঞ্জের এনায়েতপুরে ঘুরতে এসে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার

৭

বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার

৮

তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই

৯

ইটের বদলে ব্লক ব্যবহারের লক্ষ্য অধরা, নতুন করে তৎপর সরকার

১০

ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ১৩৬৬

১১

নাটোরে বাস ও ট্রাকের সংঘর্ষে ১২ জন নিহত

১২

কুমেক হাসপাতালে টয়লেটের সামনে রোগীর চিকিৎসা !

১৩

কুমিল্লার নাঙ্গলকোটে কর্ণফুলী ট্রেনের ইঞ্জিন ও ৪বগি লাইনচ্যুত! তদন্ত কমিটি 

১৪

রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার

১৫

চীনা ব্যাংকের কার্যক্রম শুরুর সুযোগ তুলে ধরলো ইনভেস্ট বাংলাদেশ

১৬

অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে চলতো ডিজে পার্টি, নারীসহ আটক ৮৪

১৭

বন্ধ কল-কারখানা চালু করে কর্মসংস্থান বাড়াতে চাই: প্রধানমন্ত্রী

১৮

দেবিদ্বারে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী হেলাল উদ্দিন সরকার

১৯

রাশিয়ার যুদ্ধে নিহত কুমিল্লার সাগরের মরদেহ ফেরত চায় বাবা-মা

২০