৩১ অগাস্ট ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আগস্টে সংঘবদ্ধ ধর্ষণ বেড়েছে ৭২ শতাংশ, বেড়েছে খুন-অপহরণ

ডেস্ক নিউজ

জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে দেশে সংঘবদ্ধ ধর্ষণ ৭২ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। এছাড়া এ মাসে ধর্ষণ, হত্যা, আত্মহত্যা, অপহরণ/নিখোঁজ হওয়ার ঘটনাও বেড়েছে বলে জানিয়েছে এমএসএফ।

জুলাই মাসের তুলনায় দেশে আগস্টে মাসে নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৩০৬টি থেকে বেড়ে ৩২৭টিতে দাঁড়িয়েছে। অর্থাৎ এক মাসে ২১টি বা ৬ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নারী ও শিশু হত্যা এক মাসে ৫২টি থেকে বেড়ে ৯১টিতে উঠেছে। অর্থাৎ মাত্র এক মাসে হত্যা বেড়েছে ৩৯টি বা প্রায় ৭৫ শতাংশ। আগস্টে অনলাইন জুয়া-সংক্রান্ত ঘটনায় একজন নিহত, একজন আহত এবং চারজন আটক হয়েছে।

আগস্ট মাসে জুলাইয়ের তুলনায় সংঘবদ্ধ ধর্ষণ ৭২ শতাংশ বেড়েছে। এছাড়া ধর্ষণ ও হত্যা ৬৭ শতাংশ বেড়েছে। আত্মহত্যা ৩৯ শতাংশ, অপহরণ/নিখোঁজ ৮ শতাংশ, বেআইনি সালিশ ৩৩ শতাংশ বেড়েছে। আর মাদক মামলায় আটক বেড়েছে ১২৯ শতাংশ।

প্রতিবেদনে কয়েকটি গুরুতর ঘটনা তুলে ধরা হয়েছে। গাইবান্ধায় ধর্ষণের অভিযোগের একটি ঘটনায় ভুক্তভোগী নারীকে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে ৭ লাখ টাকা দেনমোহরে বিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। নোয়াখালীতে ১১ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগে গ্রাম্য সালিশে ৫০ বেত্রাঘাত ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া শরীয়তপুরে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় সালিশে ১ লাখ টাকায় মীমাংসা করার অভিযোগ উল্লেখ করা হয়েছে। আগস্টে ৩টি জীবিত নবজাতককে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করার তথ্য দিয়েছে এমএসএফ। প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের ঘটনায় প্রকৃত অভিভাবক বা দায়ীদের শনাক্ত করতে কার্যকর তদন্ত এবং আইনের আওতায় আনার ঘটনা খুবই বিরল।

Facebook Comments Box
See also  ‘স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল

১০

ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয়

১১

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ

১২

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

১৩

শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ফাঁসি চাইলেন ছাত্রদল নেতা টিপুর স্ত্রী

১৪

ইয়েমেনে ৩২টি বিমান হামলা সৌদি আরবের

১৫

দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার

১৬

মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট

১৭

ডেঙ্গুতে ১৩৭ মৃত্যু, প্রতিরোধে ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসের অভিযান

১৮

ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরা বেশি নির্যাতনের শিকার হয়েছে: রিজভী

১৯

চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

২০