৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপি আপসহীন: বিরামপুরে এ জেড এম জাহিদ হোসেন

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর 
দিনাজপুর–৬ আসনের বিরামপুর পৌরশহরের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজিত এক পথসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন,
“চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও দখলদারিত্ব—কোনো ধরনের জুলুমই বরদাস্ত করা হবে না। কাউকে এসব করতে দেওয়াও হবে না। কাজেই আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। বিএনপি জনগণের পাশে থাকতে চায়, জনগণের সেবা করতে চায়।”
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী ) দুপুর ৩ টায় বিরামপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে আয়োজিত এই পথসভায় তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতার রাজনীতি নয়, বরং জনকল্যাণমূলক রাজনীতিতে বিশ্বাস করে। জনগণের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই বিএনপির মূল লক্ষ্য।
এদিন তিনি বিরামপুর পৌরসভার মোট নয়টি ওয়ার্ডে ধারাবাহিক গণসংযোগ ও পথসভায় অংশ নেন। ৪ নম্বর ওয়ার্ডের পথসভায় শত শত নারী-পুরুষ রাস্তার পাশে ও মহাসড়কে দাঁড়িয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এর আগে তিনি বেলডাঙ্গা এলাকায় অনুষ্ঠিত এক পথসভায় বক্তব্য দেন। আদিবাসীদের পথসভায় বক্তব্যের শুরুতে আদিবাসী অবিনাশ মূর্মূ বলেন, তারা কোনো রাজনৈতিক দলের অনুসারী নন। পরে তিনি উল্লেখ করেন, দিনাজপুর–৬ আসনের চারটি উপজেলায় প্রায় এক লক্ষ আদিবাসীর বসবাস রয়েছে এবং “আমরাই গেম চেঞ্জার।” এ সময় তিনি দাবি করেন, আদিবাসীদের ভোট পেলে তাকে হারানোর মতো কেউ নেই।এ সময় তিনি সবার কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
পথসভা শেষে আয়োজন সফল করায় বিরামপুর পৌর বিএনপি ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
Facebook Comments Box
See also  প্রধানমন্ত্রীকে মোদীর চিঠি, দ্রুত সময়ের মধ্যে দিল্লি সফরের আমন্ত্রণ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গু লি বর্ষণ, নিহত ১১

ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় নিয়ে মন্তব্য: দুই আইনজীবীর শুনানি ২৬ অক্টোবর

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট

সংসদে পাস হওয়া তিন আইনে দেশের মানবাধিকার সুরক্ষা দুর্বল হয়েছে

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্ছি: নাছির

প্রতিশ্রুতি রাখেনি বিএনপি সরকার, মানবাধিকার সুরক্ষা খর্ব করেছে ৩ আইন

১০

স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানে সোলার স্থাপনে ৩৭০ কোটি টাকা বরাদ্দ

১১

বারিধারায় ফুটপাতে বিশ্রাম নিচ্ছিলেন শ্রমিক, প্রা ণ গেল প্রাইভেটকার চাপায়

১২

পাসপোর্ট হারালে প্রথমবার ছাড়, দ্বিতীয়বার থেকে ১০ হাজার টাকা জরিমানা

১৩

মা রা গেলেন অভিনেতা জেমস স্লোয়েন

১৪

ইসলামাবাদমুখী লং মার্চের পরবর্তী কর্মসূচি স্থগিত করল পাকিস্তান জামায়াত

১৫

শেখ হাসিনার কথিত প্রত্যাবর্তন নিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রচারণা ভিত্তিহীন

১৬

বাংলাদেশে সন্ত্রাসবাদের হুমকি অত্যন্ত মারাত্মক: শেখ হাসিনা

১৭

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ

১৮

জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী

১৯

আজ পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

২০