২২ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এবার সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে যুক্তরাজ্য-ফ্রান্স

ডেস্ক নিউজ

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা থেকে সৌদি আরবকে রক্ষা করতে সামরিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য, একই সঙ্গে ফরাসি জ্বালানি স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে সহায়তার আশ্বাস দিয়েছে ফ্রান্স।

সোমবার (২১ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যাওয়ার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন।

অ্যান্ডি বার্নহাম জানান, সৌদি আরবের আবেদনের প্রেক্ষিতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর পরামর্শে তিনি রাজকীয় বিমান বাহিনীকে সৌদি যুদ্ধবিমানে আকাশে উড্ডয়নরত অবস্থায় জ্বালানি সরবরাহের (‘এয়ার-টু-এয়ার রিফুয়েলিং’) সম্মতি দিয়েছেন। তবে এই সহায়তা সম্পূর্ণ আত্মরক্ষামূলক, নির্দিষ্ট সময়ের জন্য এবং নিয়মিত পর্যালোচনার অধীনে থাকবে বলে তিনি উল্লেখ করেন।

সম্প্রতি সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের সাথে হুথিদের সংঘাত নতুন করে তীব্র হলে সৌদি আরব এই সহযোগিতার আবেদন জানায়। হুথিরা রিয়াদ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা আকাশে ধ্বংস করা হয়। পাশাপাশি তারা গুরুত্বপূর্ণ মোকা বন্দর ও লোহিত সাগরের দ্বীপগুলো দখল করে বাব এল-মানদেব প্রণালীর ওপর নজরদারি বাড়িয়েছে, যে পথ দিয়ে বিশ্বের প্রায় ১২ শতাংশ বাণিজ্য পরিচালিত হয়।

বার্নহাম জানান, ব্রিটেন ও পুরো অঞ্চলের স্বার্থ রক্ষা এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা সচল রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাজ্যের পিএ নিউজ এজেন্সি জানায়, এই মিশনটি কেবল ক্ষেপণাস্ত্র ও ড্রোনের হামলা প্রতিহত করতেই সীমাবদ্ধ থাকবে এবং আগামী কয়েকদিনের মধ্যে রয়্যাল এয়ার ফোর্সের একটি ভয়েজার বিমান এতে অংশ নেবে।

অন্যদিকে এক কূটনৈতিক সূত্রের বরাতে এএফপি জানায়, ইয়ানবুতে সৌদি তেল কোম্পানি আরামকোর স্থাপনা এবং ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের নিরাপত্তা নিশ্চিতে পুরোপুরি আত্মরক্ষামূলক পদক্ষেপ নিতে তৈরি রয়েছে ফ্রান্স। তবে এই সহায়তার অর্থ হুথিদের সাথে সরাসরি যুদ্ধে জড়ানো নয় বলেও সেই কূটনৈতিক সূত্রটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে।

Facebook Comments Box
See also  ২১০ জন হজযাত্রীসহ বিমান বিধ্বস্তের গুজবে ফেসবুক সয়লাব!

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট

সংসদে পাস হওয়া তিন আইনে দেশের মানবাধিকার সুরক্ষা দুর্বল হয়েছে

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্ছি: নাছির

প্রতিশ্রুতি রাখেনি বিএনপি সরকার, মানবাধিকার সুরক্ষা খর্ব করেছে ৩ আইন

স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানে সোলার স্থাপনে ৩৭০ কোটি টাকা বরাদ্দ

বারিধারায় ফুটপাতে বিশ্রাম নিচ্ছিলেন শ্রমিক, প্রা ণ গেল প্রাইভেটকার চাপায়

পাসপোর্ট হারালে প্রথমবার ছাড়, দ্বিতীয়বার থেকে ১০ হাজার টাকা জরিমানা

১০

মা রা গেলেন অভিনেতা জেমস স্লোয়েন

১১

ইসলামাবাদমুখী লং মার্চের পরবর্তী কর্মসূচি স্থগিত করল পাকিস্তান জামায়াত

১২

শেখ হাসিনার কথিত প্রত্যাবর্তন নিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রচারণা ভিত্তিহীন

১৩

বাংলাদেশে সন্ত্রাসবাদের হুমকি অত্যন্ত মারাত্মক: শেখ হাসিনা

১৪

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ

১৫

জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী

১৬

আজ পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

১৭

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

১৮

সাগরে গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল

১৯

জিয়াউর রহমান হ ত্যা মামলা: মোজাফফরের বিষয়ে ট্রাইব্যুনালে শুনানি আজ

২০