২৮ অক্টোবর ২০২৬, ৯:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

মাহফুজ বাবু, কুমিল্লা
কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। নিয়োগ পাওয়ার পরও দীর্ঘদিন কর্মস্থলে যোগদান না করা পাঁচ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) তাৎক্ষণিক নির্দেশ দিয়েছেন তিনি।
বুধবার (২৮ অক্টোবর) সকালে কোনো পূর্বঘোষণা ছাড়াই হাসপাতালে উপস্থিত হয়ে চিকিৎসাসেবার মান, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি এবং হাসপাতালের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ, বহির্বিভাগ ও শৌচাগার ঘুরে দেখেন। পাশাপাশি চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ এবং হাসপাতালে কোনো ধরনের ভোগান্তি হচ্ছে কি না, সে বিষয়ে সরাসরি খোঁজখবর নেন।
দীর্ঘদিন কর্মস্থলে যোগদান না করা পাঁচ চিকিৎসকের বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি ও দায়িত্বপালনের বিষয়টিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন মন্ত্রী। এ সময় হাসপাতালের কিছু ত্রুটি-বিচ্যুতি দ্রুত সংশোধনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন তিনি।
পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার। সরকারি হাসপাতালে এসে কোনো রোগী যেন চিকিৎসাবঞ্চিত না হন এবং দালালচক্রের হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, চিকিৎসকদের নিয়মিত কর্মস্থলে উপস্থিতি, দায়িত্বশীলতার সঙ্গে চিকিৎসাসেবা প্রদান এবং হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখা বাধ্যতামূলক। সরকারি স্বাস্থ্যসেবায় কোনো ধরনের অবহেলা বা অনিয়মের সুযোগ নেই। রোগীদের ভোগান্তি কমিয়ে সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক এই পরিদর্শনে হাসপাতালের সেবার মান ও প্রশাসনিক কার্যক্রমের বিভিন্ন দিক সামনে আসে। পাঁচ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশের পর বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা তৈরি হয়েছে।
Facebook Comments Box
See also  শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লন্ডনে পারিবারিক সফর শেষে দেশে ফিরলেন এমপি আলহাজ্ব মনিরুল হক চৌধুরী

১

মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

২

বিরামপুরে চাকরির মেলায় ‘তরুণ-তরুণীদের সুপ্ত প্রতিভা বিকাশে জাগিয়ে তোলাই আমাদের বড় কাজ’: মন্ত্রী জাহিদ হোসেন

৩

সিরাজগঞ্জে বর্ণিল আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৪

জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৫

ভুল চিকিৎসা, জামালপুর দুই চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা

৬

সিরাজগঞ্জের এনায়েতপুরে ঘুরতে এসে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার

৭

বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার

৮

তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই

৯

ইটের বদলে ব্লক ব্যবহারের লক্ষ্য অধরা, নতুন করে তৎপর সরকার

১০

ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ১৩৬৬

১১

নাটোরে বাস ও ট্রাকের সংঘর্ষে ১২ জন নিহত

১২

কুমেক হাসপাতালে টয়লেটের সামনে রোগীর চিকিৎসা !

১৩

কুমিল্লার নাঙ্গলকোটে কর্ণফুলী ট্রেনের ইঞ্জিন ও ৪বগি লাইনচ্যুত! তদন্ত কমিটি 

১৪

রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার

১৫

চীনা ব্যাংকের কার্যক্রম শুরুর সুযোগ তুলে ধরলো ইনভেস্ট বাংলাদেশ

১৬

অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে চলতো ডিজে পার্টি, নারীসহ আটক ৮৪

১৭

বন্ধ কল-কারখানা চালু করে কর্মসংস্থান বাড়াতে চাই: প্রধানমন্ত্রী

১৮

দেবিদ্বারে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী হেলাল উদ্দিন সরকার

১৯

রাশিয়ার যুদ্ধে নিহত কুমিল্লার সাগরের মরদেহ ফেরত চায় বাবা-মা

২০