৫ অক্টোবর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিক্ষোভের মুখে ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান্স

ডেস্ক নিউজ

শিক্ষার্থীদের বিক্ষোভ এবং দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে ফ্রান্সজুড়ে প্রায় ৫০০টি হাইস্কুল আংশিক বা সম্পূর্ণ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার (৫ অক্টোবর) নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে না থাকায় দেশের ৪০০ থেকে ৫০০টি স্কুলে পাঠদান স্থগিত থাকবে বলে জানিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী এদুয়ার্দ জেফ্রে।

শিক্ষামন্ত্রী জানান, বিক্ষোভ শুরুর পর থেকে ২৪টি স্কুলে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়েছে। শিক্ষক সংকট, ক্লাসরুমে অতিরিক্ত শিক্ষার্থী এবং জরাজীর্ণ ভবনের প্রতিবাদে গত সপ্তাহে প্যারিস থেকে শুরু হওয়া আন্দোলনটি মন্টপেলিয়ার, নানতেস ও মার্সেইসহ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। বিচারমন্ত্রী জেরাল্ড দারমানিনের মতে, দেশের ৩ হাজার ৭০০টি হাইস্কুলের মধ্যে ৭৩৫টি কোনো না কোনোভাবে এই সহিংসতায় প্রভাবিত হয়েছে।

এদুয়ার্দ জেফ্রে দাবি করেন, অতি-বামপন্থী কর্মীরা শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে চরম সহিংসতা চালাচ্ছে, যার ফলে ৭৮ জন শিক্ষা কর্মী আহত হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনিয়েজ জানান, কেবল শুক্রবারেই ১ হাজার ৭৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, আন্দোলন শুরুর পর থেকে ৫ হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের ৮৫ শতাংশই অপ্রাপ্তবয়স্ক।

সরকার পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ায় আয়োজকরা মঙ্গলবারও বিক্ষোভ অব্যাহত রাখার ডাক দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্টিয়েন লেকরনু জানান, শ্রেণীকক্ষ চালু রাখা, অবকাঠামোগত উন্নয়ন ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া স্বচ্ছ করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি সরকারি সম্পত্তি বিনষ্টকারীদের থেকে ক্ষতির ক্ষতিপূরণ আদায়ে ‘ভ্যান্ডাল-পেজ’ বিল বাস্তবায়নে জোর দিচ্ছে সরকার।

Facebook Comments Box
See also  ইসরায়েলকে ৪০ হাজার বো মা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুঙুর নদী: কুমিল্লার এক গুরুত্বপূর্ণ নদধারা

১

মাদকদ্রব্যের ঢাকা ও চট্টগ্রামের দুই কর্মকর্তাকে বদলি

২

অপহরণের ১৮ দিন পর ৬ বছরের শিশু বায়জিদকে উদ্ধার করলো এসআরবি

৩

জুলাই আন্দোলন দমন: গ্রেফতার কর্মকর্তা সাইফুল ইসলাম বরখাস্ত

৪

বিয়ে পড়ানোর কথা বলে কাজীকে তুলে নিয়ে চাঁদা আদায়, যুবদল নেতা গ্রেপ্তার

৫

সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে

৬

ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের পক্ষে লড়তে ব্রিটিশ আইনজীবীর আবেদন

৭

রাশমিকা রোজ আমাকে ১৫ বার ‘ভালোবাসি’ বলে: বিজয়

৮

মেসিকে থামানোর পরিকল্পনাই নেই, ম্যাচ শুধুই উপভোগ করতে চায় বেনিন

৯

সব কাজের বিরোধিতা করা এই বিরোধী দলের সংস্কৃতি নয়: মিয়া গোলাম পরওয়ার

১০

নিত্যপণ্যের চড়া দাম নিয়ে নাহিদ ইসলামের ক্ষোভ, দায়ী করলেন সিন্ডিকেটকে

১১

কুমিল্লায় গোমতী নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

১২

মিষ্টির শূন্য আসনে ‘মিষ্টি লড়াই’, দৌড়ে কারা?

১৩

কক্সবাজারে ১ লাখ ইয়াবা উদ্ধার

১৪

শিশু বলাৎকারের মামলায় মাদরাসা শিক্ষক গ্রেফতার

১৫

৮৬ হাজার ৭০৯ ধর্মীয় প্রতিষ্ঠানের ২ লাখ ৫৬ হাজার জন পাবেন সম্মানি

১৬

‘এক টাকার শিক্ষক’ লুৎফর রহমানকে অবসরভাতা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

আগামী বছর ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী

১৮

জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার: জাহেদ উর রহমান

১৯

রিকনসিলিয়েশনের আগে অপরাধের স্বীকার ও অনুতাপ জরুরি: জাহেদ উর রহমান

২০