২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ রয়েছে: তথ্য উপদেষ্টা

ডেস্ক নিউজ

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অপতথ্য বন্ধে মিডিয়া লিটারেসির প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন এখনও চূড়ান্তভাবে পাস হয়নি উল্লেখ করে আইনটিতে পরিবর্তন ও সংশোধনের সুযোগ রয়েছে। ফলে প্রস্তাবিত আইন নিয়ে আলোচনা, পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধনের সুযোগ রয়েছে বলেও জানান তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী, বাংলাদেশ জার্নালিস্টস কাউন্সিল (বিজেসি)-এর পর্যালোচনা ও প্রস্তাবনা নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, ‘এমন একটি সাইবার সুরক্ষা আইন প্রয়োজন, যা দেশের মানুষকে সুরক্ষা দেবে। একই সঙ্গে অনলাইনে অপতথ্য ছড়িয়ে পড়া বন্ধেও কার্যকর উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে মানুষের মধ্যে মিডিয়া লিটারেসি বা গণমাধ্যম-সংক্রান্ত সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।’

অনলাইনভিত্তিক নতুন ধরনের সাংবাদিকতা ও মনিটাইজেশনকে নীতিমালার আওতায় আনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, ‘বর্তমান সময়ে অনলাইনভিত্তিক সাংবাদিকতার নতুন নতুন ধরন তৈরি হওয়ায় এসব বিষয়কে নীতিমালার কাঠামোর মধ্যে আনার প্রয়োজন রয়েছে।’

ডা. জাহেদ উর রহমান বলেন, ‘যদি গুজব, মিথ্যাচার ও অপতথ্য ছড়ানো হয়, তাহলে একই আইনি কাঠামো সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ হওয়া উচিত। আইন প্রয়োগের ক্ষেত্রে পক্ষ-বিপক্ষ বিবেচনা না করে একই কাঠামোর আওতায় ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।’

আলোচনা সভায় প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী, বিজেসির পর্যালোচনা ও বিভিন্ন প্রস্তাবনা নিয়ে আলোচনা করা হয়।

Facebook Comments Box
See also  স্ত্রীকে আ ত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলকে ফের ৭ দিনের রি মান্ডে চায় ডিবি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চৌদ্দগ্রামে ২৫ পিচ ইয়াবাসহ সন্ত্রাসী রকিব আটক

১

মালদ্বীপস্থ বুড়িচং – ব্রাহ্মণপাড়ার  প্রবাসীদের সঙ্গে ডা,মোবারকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

২

ফখরুলের ছেড়ে দেওয়া আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থীর মনোনয়ন দাখিল।

৩

ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২

৪

শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক

৫

মেঘনা নদীতে ট্রলারডুবি একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার; নিখোঁজ ১

৬

‘আসলে আমাকে নিয়ে ট্রল হওয়ার মতো কোনো কাজ জীবনেও করিনি’

৭

‘২০২৭ বিশ্বকাপই শেষ’—জানালেন কোহলি

৮

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

৯

সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ রয়েছে: তথ্য উপদেষ্টা

১০

‘ক্ষমতার গরমের আঁচ পড়েছে’, স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ায় শফিকুর রহমানের উদ্বেগ

১১

১৪ বছর পর এসআরবির হাতে ধরা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি

১২

সালাউদ্দিন তানভীরের কারাগারে নির্যাতনের অভিযোগ ‘ভিত্তিহীন’

১৩

খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃ ত্যু

১৪

৩ মাসেই শেষ বিদ্যুৎ-গ্যাস ভর্তুকির ৪৫ শতাংশ

১৫

সাহস-বীরত্ব প্রদর্শন ও সেবায় অনন্য অবদানে ৯২ সদস্য পেলেন পুলিশ পদক

১৬

আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

১৭

৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা

১৯

বর্ণাঢ্য আয়োজনে সাথী নৃত্য একাডেমির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০