৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সক্ষমতার তুলনায় প্রতিদিন ১৫১৯ মিলিয়ন ঘনফুট কম গ্যাস উৎপাদন হচ্ছে

ডেস্ক নিউজ

দেশে গ্যাসক্ষেত্র ও আমদানিকৃত এলএনজি মিলিয়ে দৈনিক গ্যাস উৎপাদন ও সরবরাহের সক্ষমতা রয়েছে ৩ হাজার ৮৫৪ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি)। এর বিপরীতে বর্তমানে উৎপাদন হচ্ছে ২ হাজার ৩৩৪ দশমিক ৭ এমএমসিএফডি। অর্থাৎ সক্ষমতার তুলনায় প্রতিদিন প্রায় ১৫১৯ এমএমসিএফডি কম গ্যাস উৎপাদন হচ্ছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) দৈনিক গ্যাস উৎপাদন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, দেশের তিনটি রাষ্ট্রীয় গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান—বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল), সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) ও বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)—এর মোট ৭৬টি উৎপাদনশীল কূপ রয়েছে। এসব কূপের সম্মিলিত উৎপাদন সক্ষমতা ১ হাজার ১৩৯ এমএমসিএফডি। বর্তমানে উৎপাদন হচ্ছে ৭৩২ দশমিক ৪ এমএমসিএফডি।

এর মধ্যে বিজিএফসিএলের ৪৪টি কূপের সক্ষমতা ৮৫১ এমএমসিএফডি। এসব কূপ থেকে গ্যাস উৎপাদন হচ্ছে ৪৮৪ দশমিক ১ এমএমসিএফডি। কোম্পানিটির সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র তিতাস থেকে দৈনিক ৩৩১ দশমিক ৫ এমএমসিএফডি গ্যাস উৎপাদন হচ্ছে।

সিলেট গ্যাস ফিল্ডসের ১৭টি কূপের সক্ষমতা ১৪৩ এমএমসিএফডি। এর বিপরীতে উৎপাদন হচ্ছে ১৩৮ দশমিক ৮ এমএমসিএফডি। আর বাপেক্সের ১৫টি কূপের সক্ষমতা ১৪৫ এমএমসিএফডি, উৎপাদন হচ্ছে ১০৯ দশমিক ৬ এমএমসিএফডি।

আন্তর্জাতিক তেল ও গ্যাস কোম্পানিগুলোর (আইওসি) ৪৩টি কূপের সম্মিলিত উৎপাদন সক্ষমতা ১ হাজার ৬১৫ এমএমসিএফডি। এসব কূপ থেকে বর্তমানে ৯০০ দশমিক ২ এমএমসিএফডি গ্যাস উৎপাদন হচ্ছে।

এছাড়া, আমদানিকৃত এলএনজি পুনঃগ্যাসীকরণের মাধ্যমে দৈনিক ৭০২ দশমিক ১ এমএমসিএফডি গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।

সব মিলিয়ে দেশে দৈনিক গ্যাস উৎপাদন ও সরবরাহের সক্ষমতা ৩ হাজার ৮৫৪ এমএমসিএফডি হলেও বাস্তবে উৎপাদন হচ্ছে ২ হাজার ৩৩৪ দশমিক ৭ এমএমসিএফডি। অর্থাৎ সক্ষমতার তুলনায় প্রতিদিন প্রায় ১ হাজার ৫১৯ এমএমসিএফডি কম গ্যাস উৎপাদন হচ্ছে।

Facebook Comments Box
See also  রেলের আয় বাড়াতে ট্রেনে যুক্ত হবে অতিরিক্ত কোচ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল

১০

ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয়

১১

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ

১২

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

১৩

শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ফাঁসি চাইলেন ছাত্রদল নেতা টিপুর স্ত্রী

১৪

ইয়েমেনে ৩২টি বিমান হামলা সৌদি আরবের

১৫

দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার

১৬

মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট

১৭

ডেঙ্গুতে ১৩৭ মৃত্যু, প্রতিরোধে ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসের অভিযান

১৮

ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরা বেশি নির্যাতনের শিকার হয়েছে: রিজভী

১৯

চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

২০