২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ মিশনে নিহত-আহত ৭০টি পরিবারকে ফ্ল্যাট বরাদ্দ

ডেস্ক নিউজ

বিডিআর বিদ্রোহ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন অভিযানিক ও অনাভিযানিক কারণে নিহত ও গুরুতর আহত সামরিক বাহিনীর সদস্যদের পরিবারের মধ্যে মিরপুর ডিওএইচএসে নির্মিত ‘অপরাজিতা’ বহুতল ভবনের ফ্ল্যাটের বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব ফ্ল্যাটের বরাদ্দপত্র পরিবারের সদস্যদের হাতে তুলে দেন মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন।

আইএসপিআর জানায়, সরকারের অনুমোদনের পর ডিওএইচএস সেন্ট্রাল কমিটির তত্ত্বাবধানে মিরপুর ডিওএইচএসে দুটি ভবনে মোট ১৫৬টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। এর মধ্যে বিডিআর বিদ্রোহ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনসহ বিভিন্ন অভিযানিক ও অনাভিযানিক কার্যক্রমে নিহত এবং গুরুতর আহত সামরিক সদস্যদের পরিবারের জন্য ৭০টি ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে দায়িত্ব পালনকালে প্রাণ হারানো ও গুরুতর আহত সামরিক সদস্যদের গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়। একই সঙ্গে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

ফ্ল্যাটের বরাদ্দপত্র গ্রহণকারী পরিবারের সদস্যদের পাশাপাশি অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয়, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, সেনাসদর এবং সেনাকল্যাণ কনস্ট্রাকশনস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেডের (এসকেসিডি) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
See also  বাংলাদেশে গুগলের অফিস স্থাপনে সীমাবদ্ধতা আছে, ভবিষ্যতে বিবেচনার আশ্বাস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটুর জন্য হলো না ইতিহাস, জাপানের বিরুদ্ধে ২ রানে জিতে মান বাঁচালো ভারত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বেইজিংয়ের সহায়তা চাইলেন স্পিকার

এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আ ত্মহত্যার ঘটনায় মামলাটি এখন তদন্ত করবে ডিবি

‘গলার কাঁটা’ হলেও নাফ নদীর পোল্ডার প্রকল্প শেষ করতে হবে: পানিসম্পদ মন্ত্রী

বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা মারা গেছেন

রিজভীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ‘দায়িত্বজ্ঞানহীন’ বললো জামায়াত

বারবার প্রতারণার কারণে জনগণের আস্থা অর্জন করতে পারেনি জামায়াত: রিজভী

বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ মিশনে নিহত-আহত ৭০টি পরিবারকে ফ্ল্যাট বরাদ্দ

সরকারি হাসপাতালের সামনে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী

জনগুরুত্বপূর্ণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ

১০

১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী

১১

হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম, এখন চাওয়া উচিত হবে না: ডা. জাহেদ

১২

পুলিশের ২২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন

১৩

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

১৪

জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল 

১৫

জ্বালানি সংকটে ৪৫০ গাড়ি নিয়ে লংমার্চ কেন, প্রশ্ন রিজভীর

১৬

পুলিশের মনোবলে ঘাটতি আছে: জাহেদ উর রহমান

১৭

ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস • গাড়ির জন্য রাস্তা, মানুষের জন্য কতটুকু?

১৮

বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা

১৯

কুমিল্লায় তিন দিনে ১২৭ আওয়ামী লীগ নেতাকর্মী আটক

২০