২৩ সেপ্টেম্বর ২০২৬, ৬:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বারিধারায় ফুটপাতে বিশ্রাম নিচ্ছিলেন শ্রমিক, প্রা ণ গেল প্রাইভেটকার চাপায়

ডেস্ক নিউজ

রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে বিশ্রামরত এক নির্মাণশ্রমিককে চাপা দিয়েছে দ্রুতগতির একটি প্রাইভেটকার। এতে ঘটনাস্থলেই মেহেদী হাসান (২৪) নামের ওই শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বারিধারা ডিপ্লোমেটিক জোনের ১ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসানের বাড়ি নীলফামারীর জেলার ডোমার উপজেলার সোনারায় গ্রামে বলে পুলিশ জানিয়েছে।

সিসিটিভির ফুটেজে দেখা যায়, কালো রঙের একটি প্রাইভেটকার দ্রুতগতিতে এসে ফুটপাতে বিশ্রামরত মেহেদী হাসানকে চাপা দেয়। পরে আশপাশের লোকজন ছুটে এসে গাড়ির নিচ থেকে মেহেদীর রক্তাক্ত দেহ বের করে আনেন।এ সময় ক্ষুব্ধ লোকজন ওই গাড়িতে থাকা এক কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

এ বিষয়ে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) ইসমাইল হোসেন বলেন, নির্মাণশ্রমিক মেহেদী হাসান কাজের ফাঁকে ফুটপাতে বসে বিশ্রাম করছিলেন। গাড়িচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ওই কিশোর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কর্মকর্তার ছেলে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, গাড়িটি ওই কিশোরের পরিবারের। গাড়িটি একজন চালক চালাচ্ছিলেন বলে জানা গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

তবে অনলাইনে ছড়িয়েপড়া ভিডিওতে দেখা গেছে, ফুটপাতে বসে থাকা মেহেদী হাসানকে চাপা দেওয়ার পর প্রাইভেটকারটি থেকে দুজন ব্যক্তি নেমে আসেন। গাড়ির ডান পাশ থেকে অর্থাৎ চালকের আসন থেকে নেমে আসে কালো টিশার্ট পরা এক কিশোর। অপর পাশ থেকে শার্ট পরা মধ্যবয়সী এক ব্যক্তিকে নেমে আসতে দেখা যায়। আশপাশের লোকজন ছুটে এলে তারা দুজনই প্রাইভেটকারের পাশে যান। পরে ওই কিশোরকে সেখান থেকে একদিকে সরে যেতে দেখা যায়।

Facebook Comments Box
See also  প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট

সংসদে পাস হওয়া তিন আইনে দেশের মানবাধিকার সুরক্ষা দুর্বল হয়েছে

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্ছি: নাছির

প্রতিশ্রুতি রাখেনি বিএনপি সরকার, মানবাধিকার সুরক্ষা খর্ব করেছে ৩ আইন

স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানে সোলার স্থাপনে ৩৭০ কোটি টাকা বরাদ্দ

বারিধারায় ফুটপাতে বিশ্রাম নিচ্ছিলেন শ্রমিক, প্রা ণ গেল প্রাইভেটকার চাপায়

পাসপোর্ট হারালে প্রথমবার ছাড়, দ্বিতীয়বার থেকে ১০ হাজার টাকা জরিমানা

১০

মা রা গেলেন অভিনেতা জেমস স্লোয়েন

১১

ইসলামাবাদমুখী লং মার্চের পরবর্তী কর্মসূচি স্থগিত করল পাকিস্তান জামায়াত

১২

শেখ হাসিনার কথিত প্রত্যাবর্তন নিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রচারণা ভিত্তিহীন

১৩

বাংলাদেশে সন্ত্রাসবাদের হুমকি অত্যন্ত মারাত্মক: শেখ হাসিনা

১৪

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ

১৫

জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী

১৬

আজ পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

১৭

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

১৮

সাগরে গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল

১৯

জিয়াউর রহমান হ ত্যা মামলা: মোজাফফরের বিষয়ে ট্রাইব্যুনালে শুনানি আজ

২০