১৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বর্জ্য জমা দিলেই মিলছে চাল-ডাল-আটা-তেল-ডিম-মুরগি

ডেস্ক নিউজ

একসময় ঢাকার প্রাণ হিসেবে পরিচিত বুড়িগঙ্গা নদী এখন প্লাস্টিক, পলিথিনসহ নানা ধরনের বর্জ্যে দূষিত। নদীদূষণ রোধ এবং নাগরিকদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। যৌথ উদ্যোগে বুড়িগঙ্গায় চালু করা হয়েছে ‘বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার’।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সোয়ারীঘাট লঞ্চঘাটে এই কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।

এই উদ্যোগের আওতায় নদী ও নদীর পাড় থেকে প্লাস্টিক, পলিথিনসহ বিভিন্ন ধরনের বর্জ্য সংগ্রহ করে নির্ধারিত প্রক্রিয়ায় জমা দিলে এর বিনিময়ে অংশগ্রহণকারীদের চাল, ডাল, তেল, আটা মাছ, মুরগি, ডিম, লবণ, বিস্কুট, নুডলসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়া হচ্ছে। এক কেজি বর্জ্য জমা দিলে এক কেজি চাল বা ছয়টি ডিম বা ৫০০ গ্রাম সুজি, দুই কেজি বর্জ্যে এক কেজি ছোলা, তিন কেজি বর্জ্যে এক কেজি মসুর ডাল এবং পাঁচ কেজি বর্জ্য জমা দিলে এক লিটার সয়াবিন তেল দেওয়া হয়েছে।

আয়োজকদের লক্ষ্য, বর্জ্য সংগ্রহে মানুষকে উৎসাহিত করার পাশাপাশি বর্জ্যকে শুধু আবর্জনা হিসেবে না দেখে পুনর্ব্যবহারযোগ্য সম্পদ হিসেবে বিবেচনার মানসিকতা তৈরি করা। একই সঙ্গে নদী ও এর আশপাশের এলাকায় বর্জ্য ফেলার প্রবণতা কমিয়ে পরিচ্ছন্নতা সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলাও এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

আয়োজকরা বলছেন, নদী দূষণ রোধে শুধু বর্জ্য পরিষ্কার করলেই হবে না; বর্জ্য যেন নদীতে না পৌঁছায়, সে বিষয়ে মানুষের আচরণ ও অভ্যাসেও পরিবর্তন আনতে হবে। সেই লক্ষ্যেই ‘বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার’ কার্যক্রমের মাধ্যমে পরিচ্ছন্নতা, দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনা ও পুনর্ব্যবহারের বিষয়ে সচেতনতা তৈরির চেষ্টা করা হচ্ছে।

উদ্যোগটির মাধ্যমে একটি বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে চান আয়োজকরা—‘বর্জ্য ফেলবেন না, জমা দিন; নদী বাঁচান, জীবন বাঁচান।’

See also  মিরপুরে সজীব হত্যা: যুব মহিলা লীগ নেত্রী খাদিজাকে গ্রেফতার দেখানো হলো

বিদ্যানন্দ ফাউন্ডেশন ও ডিএসসিসির প্রত্যাশা, এ কার্যক্রমের মাধ্যমে বুড়িগঙ্গা নদী ও আশপাশের এলাকার মানুষের মধ্যে পরিবেশ সংরক্ষণে সচেতনতা আরও বাড়বে। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিকদের অংশগ্রহণ বাড়িয়ে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত নদী গড়ে তোলার উদ্যোগ আরও জোরদার হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার

বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর জুলাই থেকেই

বেনাপোল পৌরসভায় সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

একের পর এক ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলে ফুটে উঠছে গোয়েন্দা ব্যর্থতা

সামর্থ্য থাকলে বাচ্চাদের বিদেশ পাঠান, এদেশে থাকলে খাদ্যের বিষে মরবে

বর্জ্য জমা দিলেই মিলছে চাল-ডাল-আটা-তেল-ডিম-মুরগি

চট্টগ্রামে অপহরণের ৩ ঘণ্টায় ২১ মাসের শিশু উদ্ধার, গ্রেফতার ২

জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না: রাশেদ খাঁন

১০

আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি

১১

দিল্লিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক অনুষ্ঠিত

১২

সরকার ভুলের পর ভুল করে জনগণের অনাস্থা পূর্ণ করে তুলেছে: মঞ্জু

১৩

লংমার্চের রাজনৈতিক উদ্দেশ্য ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন বিএনপির, নজরও রাখছে

১৪

বিএনপির ঘরে ঘরে কান্নার রোল শুরু হয়ে গেছে: অলি আহমদ

১৫

৩৫ লাখ টাকার মাছ মরে শেষ, দায় নেবে কে?

১৬

চট্টগ্রামে কলেজছাত্রকে জিম্মি করে চাঁদা নেওয়ার অভিযোগে গ্রেফতার ৫

১৭

জামায়াত আমির ও নাহিদের আহ্বানে জাতি আর সাড়া দিচ্ছে না: রাশেদ খাঁন

১৮

ম্যাচ খেলতে মাঠে গিয়ে বাংলাদেশ শুনল ‘খেলা হবে না’!

১৯

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০