doinikshadhinbhor
ঢাকা, বৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
শিরোনাম
ফল বিপর্যয়ের পর বরুড়ার পয়ালগাছা কলেজে স্মার্টফোন নিষিদ্ধ ● কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড ● নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য ঠেকাতে জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি ● কলেজ গেটে তালা দিয়ে ধর্মঘটের চেষ্টা, বালিয়াডাঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ● জাতিসংঘের COP31 সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাচ্ছেন স্বাধীন ভোরের সম্পাদক মোঃ সোহাগ মিয়াজী ● সিরাজগঞ্জে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে ডিসি গোল্ড কাপ টুর্নামেন্টের উদ্বোধন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান ● চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●

প্রাইভেটকারে ১১৮ বোতল বিদেশি মদ, যুবক আটক

প্রতিনিধির নাম
৩১ অগাস্ট ২০২৬, ৬:৫৫ এএম

Link Copied!

ডেস্ক নিউজ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি এলাকায় ১১৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদসহ মো. আরিফুল ইসলাম ভূঞা (২১) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

এর আগে রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে নগরীর মমিন রোডের কদম মোবারক এতিমখানা মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কয়েকজন মাদককারবারি ফেনী থেকে প্রাইভেটকারে করে মাদকের একটি চালান চট্টগ্রাম নগরীর দিকে নিয়ে আসছে। এ তথ্যের ভিত্তিতে কদম মোবারক এতিমখানা মার্কেটের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন গাড়িতে তল্লাশি চালানো হচ্ছিল।

এ সময় একটি প্রাইভেটকারকে থামার সংকেত দিলে চালক দ্রুতগতিতে গাড়ি চালিয়ে চেকপোস্ট অতিক্রম করে পালানোর চেষ্টা করেন। পরে র‌্যাব সদস্যরা গাড়িটি থামিয়ে আরিফুল ইসলাম ভূঞাকে আটক করেন।তবে গাড়িতে থাকা অপর একজন কৌশলে নেমে পালিয়ে যায়।

পরবর্তীতে প্রাইভেটকারের ভেতরে ও পেছনে থাকা আটটি বাদামি রঙের তেলের কার্টনের মধ্যে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের স্টিকারযুক্ত ১১৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

র‍্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, আটক আরিফুল ও পলাতক অপর ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ বিক্রির উদ্দেশ্যে সংগ্রহ করে আসছিলেন। পরে এসব মদ চট্টগ্রাম নগরীর বিভিন্ন পাইকারি মাদক ব্যবসায়ীর কাছে বিক্রি করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

আটক ব্যক্তি ও উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

  আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, বরং ‘মাফিয়া গ্যাং’: ডা. জাহেদ

মন্তব্য করুন
আরও পড়ুন

চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সোনালী ব্যাংকে দোয়া মাহফিল

এজেন্ট ব্যাংকিংয়ে জালিয়াতি প্রতিরোধে ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা

বিডিআর বিদ্রোহে চাকরি হারিয়ে প্রবাসে, সৌদিতে ছুরিকাঘাতে নিহত খোরশেদের দাফন সম্পন্ন

বাংলাদেশ–মালদ্বীপ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা স্মরণ

বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

৭ নভেম্বরের মতো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত, জামায়াতের শোক

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

সীমান্তের চোরাইপণ্যের আড়ালে মাদক পাচারের নেটওয়ার্ক, কুমিল্লা থেকে ছড়াচ্ছে দেশজুড়ে

বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ভূল্লীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

জামালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন