৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পিএসসির চেয়ারম্যান হিসবে শপথ নিলেন নাজমুজ্জামান ভূঁইয়া

ডেস্ক নিউজ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া পিএসসির চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান। এসময় আপিল বিভাগের বিচারপতি, পিএসসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, গত ২ সেপ্টেম্বর অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন জারি করে পিএসসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক।

প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে জনস্বার্থে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভাপতি পদে নিয়োগ দিয়েছেন।

সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে, তিনি দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া—এর মধ্যে যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভাপতি পদে বহাল থাকবেন।

সম্প্রতি পিএসসির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। এরপর চেয়ারম্যানের পদটি শূন্য হয়। গত ১৮ আগস্ট তিনি পদত্যাগ করেন বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।

অন্তর্বর্তী সরকারের সময় ২০২৪ সালের অক্টোবরে অধ্যাপক মোবাশ্বের মোনেম পিএসসির চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছিলেন। ২০২৪ সালে গণ–অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় তৎকালীন পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের ১২ জন সদস্য পদত্যাগ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

Facebook Comments Box
See also  ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ও উৎসব ভাতা দেবে সরকার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাবীকে নিয়ে পালালেন এনসিপি নেতা!

কুমিল্লায় অপ্রতিম হত্যা: আইফোন ছিনিয়ে নিতেই পিটিয়ে হত্যার দাবি পুলিশের – আটক ৪

৮ বছর পর জিম্বাবুয়ে ওয়ানডে দলে ৪০ বছর বয়সী ক্রেমার

নিজের ফাঁদেই আটকে ভারত, বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে মেলানো ভুল: শেখর গুপ্ত

রিয়াদের বিমানবন্দরে হা মলা, দায় স্বীকার হুতিদের

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে: পেন্টাগন

২৩ সেপ্টেম্বর ছুটি, তবে চাকরিজীবীদের জন্য নয়

জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব

আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মাত্র ৩১ মিলিমিটার বৃষ্টিতেই ডুবু ডুবু ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

১০

প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ

১১

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১২

লাকসামে যুবদলের ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

১৩

এমপি সিরাজের সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক, আলোচনায় স্থানীয় উন্নয়ন ও নির্বাচন

১৪

ককটেল বিস্ফোরণে জড়িতরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের, বলছে ডিবি

১৫

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভা, বিভিন্ন বিষয়ে আলোচনা

১৭

শেফালির সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে পাহাড়সম টার্গেট

১৮

মস্কোতে ইউক্রেনের ‘বড় ধরনের’ ড্রোন হামলা, নিহত ২

১৯

ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

২০