৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকছে ২০টিরও বেশি দেশ

ডেস্ক নিউজ

আগামী ২৯-৩১ অক্টোবর ঢাকায় অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনদিনব্যাপী বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ)।

অংশীজনরা অংশ নিতে যাচ্ছে। আয়োজনটি ট্যুর অপারেটর, এয়ারলাইন্স, হোটেল, ট্যুরিজম বোর্ড ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

তিনদিনব্যাপী এ মেলার আয়োজনে রয়েছে বাংলাদেশের পর্যটন শিল্পের শীর্ষ সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। পর্যটন খাতের বিকাশ, নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করা এ মেলার উদ্দেশ্য। এ বছর বিটিটিএফের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস।

এ উপলক্ষে সোমবার (৭ সেপ্টেম্বর) ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিটিটিএফ ২০২৬-এর রূপরেখা ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন টোয়াব সভাপতি মোহাম্মদ হানিফ।

মেলায় দুইশোটিরও বেশি বুথ ও স্টল, ২২০ একজিবিটর, ২৫০ কোয়ালিফাইড বায়ার, ২,৫০০ ট্রেড ভিজিটর ও ৬০ হাজারেরও বেশি দর্শনার্থী অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে চারটি থিমভিত্তিক প্রদর্শনী হলে ২০০টিরও বেশি এয়ারলাইনস, হোটেল ও ট্যুর অপারেটর অংশ নেবে, যা বিটিটিএফ ২০২৬-কে ব্যবসায়ী ও ক্রেতাদের জন্যে একটি বৃহৎ প্ল্যাটফর্মে পরিণত করবে বলে আশা করা যাচ্ছে।

মেলায় সার্বিক সহযোগিতা করবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ), বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

এছাড়াও, মেলাটি সফলভাবে পরিচালনা করতে এর প্লাটিনাম হসপিটালিটি পার্টনার হিসেবে থাকছে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট, পিআর পার্টনার হিসেবে ওপাস কমিউনিকেশনস লিমিটেড, টেকনোলোজি পার্টনার হিসেবে এম৩৬০আইসিটি এবং ট্রান্সপোর্ট পার্টনার হিসেবে থাকছে কনভয় সার্ভিস।

২০টিরও বেশি দেশের পর্যটনবিষয়ক প্রতিষ্ঠান, ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্সি এ বছরের মেলায় অংশ নেবে। নেপাল, ভারত, সিঙ্গাপুর, মালদ্বীপ ও ফিলিপাইনের অংশগ্রহণকারীরা এরই মধ্যে মেলায় তাদের উপস্থিতি নিশ্চিত করেছে।

See also  বেনজীর আমিরাতেই আছে, দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

একই সঙ্গে তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড, ব্রুনাই, সৌদি আরব, মালয়েশিয়া ও আজারবাইজান থেকে অংশীজনরা অংশ নেবে বলে আশা করা হচ্ছে।

মেলায় আন্তর্জাতিক পর্যটন অংশীদারদের অংশগ্রহণ ডেস্টিনেশন প্রমোশন, ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি এবং বাংলাদেশ ও বিশ্ববাজারের মধ্যে ট্যুরিজম অংশীদারত্বের আওতা বাড়াতে ব্যাপক ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আট দফা দাবি না মানলে এক দফার আন্দোলনে যাবো: শফিকুর রহমান

“অপ্রতিম হত্যাকাণ্ড” রোববার কুবিতে সাধারণ ছুটি, ক্লাস-পরীক্ষা স্থগিত

আমার ছেলের কী অপরাধ ছিল, জবাব চাই—কুবি শিক্ষক ড. নাহিদা

কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ড: আটক৩, তদন্তে নতুন মোড়

লাকসাম থানায় পুলিশকে  পিকআপ উপহার  দিলেন বিএনপি এমপি আবুল কালাম

রাঙ্গাবালীতে সবজি গাছ কাটার জেরে সংঘর্ষ, আহত ১

সিরাজগঞ্জে ১১ দলীয় জোটের লং মার্চের পথসভায় জামায়াত আমির 

ভূল্লীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের দায়ে একজনের ১৫ দিন, দুজনের ২ দিনের কারাদণ্ড

ভূল্লীতে মাদক ব্যবসায় বাধা দেওয়ায়, এলাকাবাসীর ওপর হামলার অভিযোগ

৭ দফা দাবী আদায়ের লক্ষে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ

১০

ভালো ফসলের আশায় কারাম গাছের বন্দনা, ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৃহৎ ধর্মীয় উৎসব

১১

বর্তমান বিশ্ব ফুটবলে এমবাপ্পে এবং আমিই সেরা: ইয়ামাল

১২

প্রতিদিন ১ কোটি ব্যারেলের বেশি তেল যাচ্ছে হরমুজ প্রণালি দিয়ে: হোয়াইট হাউস

১৩

সহকর্মীকে হ ত্যার পর পরিবারকে তার ফোন দিয়ে ‘ভালো আছি’ বার্তা দিয়েছিল খু নি দম্পতি

১৪

অপচয় রোধ করে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী

১৫

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃ ত্যু

১৬

তেজগাঁও মসজিদে গ্রেপ্তার ১২ জনের ৩ দিন রিমান্ড

১৭

২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী

১৮

মশক নিধনে ঢাকা দক্ষিণের ৭৫ ওয়ার্ডে একযোগে অভিযান পরিচালনা

১৯

রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, সন্দেহজনক যানবাহনে নিবিড় তল্লাশি

২০