doinikshadhinbhor
ঢাকা, বৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
শিরোনাম
ফল বিপর্যয়ের পর বরুড়ার পয়ালগাছা কলেজে স্মার্টফোন নিষিদ্ধ ● কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড ● নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য ঠেকাতে জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি ● কলেজ গেটে তালা দিয়ে ধর্মঘটের চেষ্টা, বালিয়াডাঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ● জাতিসংঘের COP31 সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাচ্ছেন স্বাধীন ভোরের সম্পাদক মোঃ সোহাগ মিয়াজী ● সিরাজগঞ্জে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে ডিসি গোল্ড কাপ টুর্নামেন্টের উদ্বোধন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান ● চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●

‘ঢাকায় লক্কড়-ঝক্কড় বাস চলতে দেওয়া হবে না’

প্রতিনিধির নাম
১ সেপ্টেম্বর ২০২৬, ৯:২৫ এএম

Link Copied!

ডেস্ক নিউজ

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান বলেছেন, যেসব গাড়ির ফিটনেস অনুমোদন দেওয়া আছে কিন্তু বাস্তবিক অর্থে অবস্থা খুব খারাপ, আমরা যেগুলোকে লক্কড়-ঝক্কড় বলি। ঢাকায় এসব গাড়ি চলতে দেবো না।

পূর্বাচলে বাস টার্মিনাল স্থানান্তরের কথা উল্লেখ করে মো. আনিছুর রহমান বলেন, পূর্বাচলে যে ডিপোর কার্যক্রম আমরা আংশিকভাবে শুরু করেছি, ওখানে ১০ একর জমি নেওয়া আছে। ওটার তিন ভাগের এক ভাগ আমরা করতে পেরেছি। এর মধ্যে এখন আমরা আশা করছি ১৫০টার মতো বাস ধরবে। আর পুরোপুরি কমপ্লিট হলে সেখানে বাস ধরবে ৬০০টি।

মহাখালী বাস টার্মিনালের অপেক্ষারত বাসের কথা উল্লেখ করে তিনি বলেন, যে বাসগুলো এখানে ১০-১২ ঘণ্টা অথবা দুইদিন, চারদিন অপেক্ষা করতো, সেসব বাস এখন পূর্বাচলে চলে যাবে। ইভেন টার্মিনালের ভেতরে বাসগুলো মেরামত হতো। সিট চেঞ্জ হতো, রং করা হতো। এমন কোনো কাজ নেই যেটা করা হতো না। এই কাজকর্মগুলো এখন থেকে পূর্বাচলে তিন নম্বর সেক্টরে হবে।

আনিছুর রহমান বলেন, সরকার উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে আমরা পরিবহন মালিক শ্রমিকের ন্যূনতম সুবিধা নিশ্চিত করতে পেরেছি। এখন আমরা অবশ্যই চাইবো যে তারা পূর্বাচলে যাবে। আমরা এটাকে বাস্তবায়ন করার জন্য মাঠে থাকবো।

কবে নাগাদ পূর্বাচল ডিপো পুরোপুরি চালু করতে পারবেন জানতে চাইলে তিনি বলেন, এটা বাস্তবায়ন করার দায়িত্ব রাজউক নিয়েছে। রাজউক আমাদের সহযোগিতা করছে। আমার বিশ্বাস ৬০০ বাস রাখার যে সক্ষমতা এটা পরিপূর্ণ করতে কমপক্ষে তিন মাস লাগবে।

আমরা তো দিনের পর দিন মামলায় দেই। আপনি দেখবেন যে আমার কাছে যে পরিসংখ্যান আছে সেটা হচ্ছে, আমরা গত জুন মাসে ১১৯টা, পরের মাসে (জুলাই) ১৭১টা এবং আজ থেকে আবার অভিযান শুরু হচ্ছে। এরই মধ্যে আমরা যেসব গাড়ির ফিটনেস সার্টিফিকেট আছে কিন্তু গাড়িগুলো বাস্তবিক অর্থে অবস্থা ভালো না। সেই গাড়িগুলো ধরে রাখার মতো আমাদের পর্যাপ্ত জায়গা নেই। এজন্য আমরা যেটা করছি এই গাড়িগুলোকে ধরে সরাসরি পাঠিয়ে দিচ্ছি সুনির্দিষ্ট একটা গ্যারেজে। ওটা বাস মালিকের ইচ্ছা, মালিক কোন গ্যারেজে নিবে তার ইচ্ছা। কিন্তু আমরা ওটার ছবি তুলে রাখছি। গাড়িগুলো ঠিকঠাক হলে আমাদের কাছ থেকে ক্লিয়ারেন্স নেওয়ার পরে সে রাস্তায় নামছে। এভাবে এরই মধ্যে আমরা আনুমানিক ৪০টা গাড়ি যেগুলো মেয়াদ উত্তীর্ণ, যেগুলো ইকোনমিক লাইফ শেষ, সেগুলো আমরা বিআরটিএর কাছে পাঠিয়ে দিয়েছি।

  একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

তিনি আরও বলেন, এছাড়া ১৮টি গাড়ি অলরেডি বিআরটিএর স্ক্র্যাপ নীতিমালায় স্ক্র্যাপ হয়ে গেছে। যেসব গাড়ির ইকোনমিক লাইফ শেষ হয়ে গিয়েছে, এসব গাড়ি যদি রাস্তায় পাওয়া যায় এগুলোকে সোজা ধরে আমরা বিআরটিএর কাছে দিয়ে দেবো এবং বিআরটিএ স্ক্যাপ নীতিমালা অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সোনালী ব্যাংকে দোয়া মাহফিল

এজেন্ট ব্যাংকিংয়ে জালিয়াতি প্রতিরোধে ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা

বিডিআর বিদ্রোহে চাকরি হারিয়ে প্রবাসে, সৌদিতে ছুরিকাঘাতে নিহত খোরশেদের দাফন সম্পন্ন

বাংলাদেশ–মালদ্বীপ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা স্মরণ

বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

৭ নভেম্বরের মতো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত, জামায়াতের শোক

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

সীমান্তের চোরাইপণ্যের আড়ালে মাদক পাচারের নেটওয়ার্ক, কুমিল্লা থেকে ছড়াচ্ছে দেশজুড়ে

বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ভূল্লীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

জামালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন